ভাঙানো

ভাঙানো [ bhāṅānō ] ক্রি. বি. ১. দূর করা, ঘুচানো (ভয় ভাঙানো, ঘুম ভাঙানো); ২. খুচরো করা (টাকা ভাঙানো); ৩. ভাংচি দেওয়া (মন ভাঙানো); ৪. কাজে লাগিয়ে বা ব্যবহার করে সুবিধা পাওয়া (বাপের নাম ভাঙিয়ে সুবিধে আদায় করেছে)। [বাং. ভাঙা + আনো]।

ভাগিনেয়

ভাগিনেয় [ bhāginēẏa ] বি. ছোটো বোনের কিংবা দিদির ছেলে, ভাগনে। [সং. ভগিনী + এয়]। স্ত্রী. ভাগিনেয়ী।

ভাঁজা

ভাঁজা [ bhān̐jā ] ক্রি. ১. ভাঁজ বা পাট করা; ২. (সংগীতে) সুর অভ্যাস বা আলাপ করা (সুর ভাঁজা); ৩. জোরে সঞ্চালন করা (মুগুর ভাঁজা); ৪. (তাসের) বিন্যাস নষ্ট করা (তাস ভাঁজা)। [সং. √ ভন্জ্ + বাং. আ]।

ভর্জিত

ভর্জিত বিণ. ভাজা হয়েছে এমন (ভর্জিত মত্ স্য )।

ভর্জন

ভর্জন [ bharjana ] বি. ভাজার কাজ, ভাজা (ভর্জনপাত্র)। [সং. √ ভ্রস্জ্ + অন]। ভর্জনপাত্র বি. ভাজার পাত্র, যে পাত্রে ভাজা হয়। ভর্জিত বিণ. ভাজা হয়েছে এমন (ভর্জিত মত্ স্য )।

ভরম

ভরম [ bharama ] বি. ১. সম্ভ্রম, সম্মান (‘সরম-ভরম গেল’: ভা. চ.); ২. ভ্রম -র কোমল রূপ। [তু. ভ্রম]।

ভর্তব্য

ভরণীয়, ভরণ্য, ভর্তব্য [ bharaṇīẏa, bharaṇya, bhartabya ] বিণ. প্রতিপাল্য; পূরণীয়।

ভরণ্য

ভরণীয়, ভরণ্য, ভর্তব্য [ bharaṇīẏa, bharaṇya, bhartabya ] বিণ. প্রতিপাল্য; পূরণীয়।