ভ ভাববাদ ভাববাদ [ bhāba-bāda ] বি. ভাবই জগতের মূল চালিকা শক্তি-এই দার্শনিক মত, idealism. [সং. ভাব + বাদ]। ভাববাদী (-দিন্) বি. বিণ. যে ভাববাদে বিশ্বাস করে।
ভ ভাববাচ্য ভাববাচ্য [ bhāba-bācya ] বি. ১. বাক্যের যে রূপে ক্রিয়া কর্তার ভূমিকা নেয়; ২. (কৌতু.) সরাসরি না বলে ইঙ্গিতে বা পরোক্ষে বলা (ওরা এখনও ভাববাচ্যে কথা চালিয়ে যাচ্ছে)। [সং. ভাব + বাচ্য]।
ভ ভাবুক ভাবুক [ bhābuka ] বিণ. ১. কল্পনাপটু; ২. চিন্তাশীল (ভাষাভাবুক); ৩. ভাবগ্রাহী; ৪. অতিরিক্ত ভাবপ্রবণ। [সং. √ ভূ + উক]। বি. ভাবুকতা।
ভ ভাবিক ভাবিক [ bhābika ] বিণ. ১. উদ্দীপক; ২. স্বাভাবিক; ৩. ভাবযুক্ত; ৪. ভবিষ্যত্-সম্বন্ধীয়। ☐ বি. কাব্যের অলংকারবিশেষ। [সং. ভাব + ইক]।
ভ ভাবিত ভাবিত [ bhābita ] বিণ. ১. চিন্তিত; ২. উদ্বিগ্ন (তার জন্য একটু ভাবিত হচ্ছি); ৩. প্রাপ্ত বা প্রাপিত; ৪. শোধিত বা রঞ্জিত; ৫. প্রকটিত (কৃষ্ণের চরিত্র গীতার ভাবের দ্বারা ভাবিত)। [সং. √ ভূ + ণিচ্ + ত]।
ভ ভাবনা ভাবনা [ bhābanā ] বি. ১. চিন্তা, বিবেচনা (এ বিষয়ে তোমার ভাবনাটা কীরকম?); ২. দুশ্চিন্তা, উদ্বেগ (ছেলেটার জন্য ভাবনা হচ্ছে); ৩. ওষুধ ইত্যাদি বারবার চূর্ণ করা ও শোধন করা। [সং. √ ভূ + ণিচ্ + অন + আ]।