ভ ভারতনাট্যম ভারতনাট্যম [ bhārata-nāṭyama ] বি. দক্ষিণ ভারতে উদ্ভূত সুবিখ্যাত ধ্রুপদী নৃত্য শৈলীবিশেষ।
ভ ভাবুনে ভাবুনে [ bhābunē ] বিণ. ১. বিলাস প্রিয়, প্রসাধনপ্রিয়; ২. রঙ্গরসপ্রিয়; ৩. কপটতাপ্রিয়। [সং. ভাবন + বাং. ইয়া > এ]।
ভ ভায় ভায় [ bhāẏa ] ক্রি. (কাব্য) ১. দীপ্তি বা শোভা পায় (‘হাসিখানি তাহে ভায়’); ২. ভালো লাগে (‘মোর মনে আন নাহি ভায়’: অ. গু)। [বাং. √ ভা (< সং. ভা)]।
ভ ভাব্য ভাব্য [ bhābya ] বিণ. ১. চিন্তনীয়, ভাববার মতো (ভাব্য বিষয়); ২. অবশ্যই হবে এমন, অবশ্যম্ভাবী, ভবিতব্য; ৩. সাধ্য, নিষ্পাদ্য, নিষ্পন্ন করতে হবে এমন। [সং. √ ভূ + য]।
ভ ভারতী ভারতী [ bhāratī ] বি. ১. সরস্বতীদেবী; ২. বাণী, বাক্য, কথা; ৩. ভাষা; ৪. সংবাদ, বিবরণ; ৫. সন্ন্যাসীসম্প্রদায়বিশেষের উপাধি। [সং. ভারতী + অ + ঈ + √ ভৃ + অত + ঈ]।
ভ ভাবা ভাবা [ bhābā ] ক্রি. ১. চিন্তা করা (কী ভাবছ:); ২. দুশ্চিন্তা করা (অত ভেবে কী হবে?); ৩. বিচার-বিবেচনা করা (একটু ভেবে দেখি); ৪. সংকল্প করা (চাকরিটা ছাড়ব ভেবেছি); ৫. অনুমান করা (ভবাছি বৃষ্টি হবে কি না); ৬. গণ্য করা (পণ্ডিত ভাবা); ৭. উদ্ভাবন করা (একটা উপায় ভাবো)। [< সং. ভাবি]। ভাবানো ক্রি. বি. চিন্তিত বা উদ্বিগ্ন করা (ভাবিয়ে তোলা, ওকে এত ভাবাচ্ছ কেন?)।