ভ্যালা

ভ্যালা [ bhyālā ] বিরক্তি বিদ্রুপ প্রভৃতিতে ভালো -র বিকৃত রূপ (ভ্যালা বিপদ, ভ্যালা ঝামেলা হল দেখছি)।

ভ্রমমাণ

ভ্রমমাণ [ bhrama-māṇa ] বি. ভ্রমণ করছে এমন, পর্যটনকারী; ঘুরছে এমন। [সং √ ভ্রম্ + শানচ্]

ভ্রমাত্মক

ভ্রমাত্মক [ bhramātmaka ] বিণ. ভ্রান্তিজনক; ত্রুটিপূর্ণ, ভুল (ভ্রমাত্মক উক্তি)। [সং ভ্রম + আত্মন্ + ক়]।

ভ্রমিযন্ত্র

ভ্রমিযন্ত্র [ bhrami-yantra ] বি. ছুতোরের তুরপুন বা ড্রিল, drill [সং ভ্রমি + যন্ত্র।]

ভ্রমি

ভ্রমি [ bhrami ] বি. ঘূর্ণি; আবর্ত; ঘূর্ণিজল। [সং √ ভ্রম্ + ই]।

ভ্রাম্যমাণ

ভ্রাম্যমাণ বিণ. ১. ঘুরানো হচ্ছে এমন; ২. (বাং) এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে এমন (ভ্রাম্যমাণ আদালত, ভ্রাম্যমাণ ডাকঘর); ৩. (বাং. প্রয়োগ) ঘুরে বেড়াচ্ছে বা ভ্রমণ করছে এমন (ভ্রাম্যমাণ পথিকের দল)।

ভ্রাম্য

ভ্রাম্য [ bhrāmya ] বিণ. ভ্রমণের যোগ্য; পরিক্রমণীয়। [সং √ ভ্রম্ + য]। ভ্রাম্যমাণ বিণ. ১. ঘুরানো হচ্ছে এমন; ২. (বাং) এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে এমন (ভ্রাম্যমাণ আদালত, ভ্রাম্যমাণ ডাকঘর); ৩. (বাং. প্রয়োগ) ঘুরে বেড়াচ্ছে বা ভ্রমণ করছে এমন (ভ্রাম্যমাণ পথিকের দল)।

ভ্রাত্রীয়

ভ্রাত্রীয় [ bhrātrīẏa ] বি. ভ্রাতুষ্পুত্র ভাইপো। ☐ বিণ. ভাইয়ের তুল্য; ভ্রাতৃসম্বন্ধীয়। [সং ভ্রাতৃ + ঈয়]।

ভালোমানুষ

ভালোমানুষ [ bhālō-mānuṣa ] বি. ১. সত্ ও নিরীহ লোক (তাঁর মতো ভালোমানুষকেও এত দুর্ভোগ ভূগতে হল?); ২. গোবেচারা ধরনের লোক (নিতান্তই ভালোমানুষ)। [বাং. ভালো + মানুষ]। ভালোমানুষ সাজা ক্রি. বি. ভালোমানুষির ভানকরা। ভালোমানুষি করা ক্রি. বি. নিরীহ লোকের মতো আচরণ করা।