ভ ভেসলিন ভেসলিন [ bhēsa-lina ] বি. গায়ের চামড়াকে নরম করতে ব্যবহ়ৃত পেট্রোলিয়াম জেলিবিশেষ। [ই. vaseline]।
ভ ভৈরব ভৈরব [ bhairaba ] বি. ১. শিব; ২. শিবের রুদ্রমূর্তি; ৩. সংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ; ৪. নদবিশেষ। ☐ বিণ. ভীষণ, ভয়ানক (ভৈরব গর্জন, ভৈবব মূর্তি)। [সং. ভীরু + অ]।
ভ ভোঁভোঁ ভোঁভোঁ [ bhō-m̐bhō ] অব্য. ফাঁকা বা শূন্যতাবোধক (বাড়ি গিয়ে দেখি ভোঁ-ভাঁ, কেউ কোথাও নেই)। [ধ্বন্যা.]।
ভ ভোঁতা ভোঁতা [ bhōn̐tā ] বিণ. ১. ধার নেই এমন (ভোঁতা ছুরি); ২. মোটা, ডগা মোটা এমন (ভোঁতা ছুঁচ); ৩. বোকা (ভোঁতা বুদ্ধি); ৪. নীরব, নির্বাক (‘মুখ হৈল ভোঁতা’: হেম)। [হি. ভোংতরা]।