ভ ভৃষ্ট ভৃষ্ট [ bhṛṣṭa ] বিণ. ভাজা হয়েছে এমন, ভর্জিত (ভৃষ্ট শাক, ভৃষ্ট পলাণ্ডু)। [সং. √ ভ্রস্জ্ + ত]।
ভ ভোকো ভোকো [ bhōkō ] বিণ. ১. বোকা, নির্বোধ; ২. হতবম্ব, হতবুদ্ধি, ঘাবড়ে গেছে এমন (এমন ভেকো বনে গেলে কেন?)। [দেশি-তু. ভ্যাবাচ্যাকা]।
ভ ভেট ভেট [ bhēṭa ] বি. ১. উপহার, উপঢৌকন, নজরানা (জমিদারকে এটাসেটা ভেট দিতে হয়); ২. সাক্ষাত্, মোলাকাত (তার সঙ্গে ভেট হল?)। [হি.]।