ভ ভূমা ভূমা [ bhūmā ] (-মন্) বি. ১. সর্বব্যাপী পুরুষ; ২. বহুত্ব। ☐ বিণ ভূয়িষ্ঠ, বহুল (ভুমানন্দ)। [সং. বহু + ইমন্]।
ভ ভৃঙ্গার ভৃঙ্গার [ bhṛṅgāra ] বি. ১. জলের গাড়ু; ২. জল ছিটানোর ছিদ্রযুক্ত পাত্র, ঝারি। [সং. √ ভ্রৃ + আর]।
ভ ভুষ্টিনাশ ভুষ্টিনাশ [ bhuṣṭi-nāśa ] বি. ধ্বংস বা সর্বনাশ (টাকার ভুষ্টিনাশ, কাজের ভুষ্টিনাশ)। [দেশি]।