ভাসন্ত

ভাসন্ত [ bhāsanta ] বিণ. ভাসছে এমন, ভাসমান। [বাং. ভাসা + অন্ত]।

ভি আই পি

ভি আই পি [ bhi āi pi ] বি. বিণ. অতি গুরুত্বপূর্ণ মর্যাদাসম্পন্ন বা প্রতিপত্তিশালী লোক (এই সিটগুলো ভি আই পি-দের জন্য রাখা হয়েছে)। [< ইং. VIP Very Important Persons]।

ভিজিট

ভিজিট [ bhijiṭa ] বি. ডাক্তারের ফি বা দক্ষিণা (ভিজিট না নিয়েই চলে গেছেন ডাক্তারবাবু)। [ইং. visit]।

ভিক্ষুক

ভিক্ষুক [ bhikṣuka ] বিণ. বি. ভিখারি; ভিক্ষাজীবী; ভিক্ষাপ্রার্থী, ভিক্ষা চায় এমন। [সং. ভিক্ষু + ক]।

ভিল

ভিল [ bhila ] বি. ভারতের আদিম উপাজতিবিশেষ (ভিল সর্দার)। [সং. ভিল্ল]।

ভিসা

ভিসা [ bhisā ] বি. দেশ ছেড়ে অন্য দেশে যাবার বা বিদেশে প্রবেশের অনুমতিপত্রে অর্থাত্ পাসপোর্টে নির্দেশমূলক স্বাক্ষর, প্রবাসাজ্ঞা, বিদেশে যাবার ছাড়পত্র। [ইং. visa]।

ভুকভুক

ভুকভুক [ bhuka-bhuka ] অব্য. দমকে ধোঁয়া প্রভৃতি ছাড়ার আওয়াজ। [ধ্বন্যা.]।

ভুক্তি

ভুক্তি [ bhukti ] বি. ১. ভোজন, আহার; ২. ভোগ, উপভোগ; ৩. দখল; ৪. অন্তর্ভুক্ত হওয়া (নিবন্ধভুক্তি)। [সং. √ ভুজ্ + তি]।

ভুজুংভাজুং

ভুজুভাজুং [ bhuju-bhāju ] বি. তুচ্ছ বা মিথ্যা বা অকিঞ্চিত্কর যুক্তিতর্কের সাহায্যে প্রবোধ বা বুঝ (ভুজুংভাজুং দিয়ে দলে টেনেছে)। [দেশি]।

ভুঞ্জন

ভুঞ্জন [ bhuñjana ] বি. ১. ভোজন; ২. উপভোগ। [< সং. √ ভুজ্]।