ভ ভাজাভাজা ভাজাভাজা [ bhājā-bhājā ] বিণ. ১. প্রায় ভাজা, কিছুটা ভাজা (আলুর টুকরোগুলো ভাজা-ভাজা হলেই নামাতে হরে); ২. (আল.) জ্বালাতন, বিরক্ত (ছেলেটার দৌরাত্ম্যে একেবারে ভাজা-ভাজা হয়ে গেলাম)। ভাজাভুজি বি. নানারকমের ভাজা খাবার (রোজ এতসব ভাজাভুজি খেলে শরীর খারাপ হবে)।
ভ ভিটামিন ভিটামিন [ bhiṭāmina ] বি. ১. খাদ্যবস্তুর যে-অংশ মানুষকে জীবনীশক্তি দেয়, খাদ্যপ্রাণ; ২. যে-ওষুধে খাদ্যপ্রাণ আছে। [ইং. vitamin]।
ভ ভিডিয়ো ভিডিয়ো [ bhiḍiẏō ] বিণ. বি. টেলিভিশনে দেখবার জন্য ক্যাসেট ধরে রাখা ছবি বা দৃশ্য বা সেই দৃশ্য বিষয়ক (ভিডিয়ো ক্যাসেট)। [ইং. video]।
ভ ভিত ভিত [ bhita ] বি. ১. দেওয়াল পাঁচিল বা পাকা বাড়ির যে-অংশ মাটির নীচে পোঁতা থাকে, ভিত্তি (বাড়ির ভিতটা মজবুত করতে হয়); ২. ভিত তৈরীর জন্য মাটি কেটে তৈরি গর্ত (ভিত কাটা হচ্ছে); ৩. দিক, পাশ (‘তালবন তারি চারি ভিতে’: রবীন্দ্র)। [সং. ভিত্তি]।
ভ ভিন্দিপাল ভিন্দিপাল [ bhindi-pāla ] বি. প্রাচীন ভারতীয় ক্ষেপণাস্ত্রবিশেষ। [সং. ভিন্দি + √ পাল্ + অ]।
ভ ভাস ভাস [ bhāsa ] বি. ১. দীপ্তি, উজ্জ্বলতা, আভা; ২. শোভা, সৌন্দর্য; ৩. শকুন; ৪. কুক্কুট পাখি; ৫. প্রাচীন সংস্কৃত নাট্যকারবিশেষ। [সং. √ ভাস্ + অ]।