ভণ্ড
ভণ্ড1 [ bhaṇḍa1 ] বিণ. নষ্ট, বিপর্যস্ত (লণ্ডভণ্ড)। [ভণ্ডুল দ্র]। ভণ্ড2 [ bhaṇḍa2 ] বিণ. 1 কপট, ভানকারী, ছদ্ম (ভণ্ড সন্ন্যাসী); 2 শঠ, প্রতারক। ☐ বি. কপট বা ধূর্ত ব্যক্তি, প্রতারক (তুমি দেখছি একটা ভণ্ডের পাল্লায় পড়েছ)। [সং. √ ভণ্ড্ + অ]। ভণ্ডন বি. ভাঁড়ানো প্রতারণা। ভণ্ডানো ক্রি. বি. (কাব্যে) ঠকানো, প্রতারণা করা, ভাঁড়ানো। ভণ্ডামি বি. ভান, কপটতা; প্রতারণা।