ভব
ভব [ bhaba ] বি. 1 ইহলোক, সংসার (ভববন্ধন); 2 সত্তা; 3 স্হিতি; 4 প্রাপ্তি; 5 পৃথিবী (ভবের হাট, ভবলীলা সাঙ্গ করা); 6 শিব, কল্যাণ, মঙ্গল। ☐ বিণ. (সমাসে উত্তরপদরূপে) উত্পন্ন, জাত (তদ্ভব)। [সং. √ ভূ + অ]। ভবঘুরে বিণ. বি. বিনা কাজে সর্বত্র ঘুরে বেড়ায় এমন; বাউণ্ডুলে। ভবতারণ বিণ. সংসারবন্ধন থেকে মুক্তিদাতা, সংসার যন্ত্রণা থেকে মুক্তি দেন এমন (ভবতারণ বিষ্ণু)। ☐ বি. বিষ্ণু। ভবতারিণী বিণ. স্ত্রী. মোক্ষদাত্রী। ☐ বি. দুর্গা। ভবপার বি. সংসারসমুদ্র পার বা উত্তরণ অর্থাত্ সংসারযাত্রা থেকে মুক্তি। ভবপারাবার বি. সংসার সমুদ্র। ভববন্ধন বি. পার্থিব জীবনের বন্ধন। ভবভবন বি. 1 শিবের আলয় কৈলাস; 2 জগত্, সৃষ্টি। ভবভয়...