ভোর
ভোর1 [ bhōra1 ] বি. ভর1-এর রূপভেদ (জীবনভোর, রাতভোর)। বিণ. (সচ. শব্দের শেষে) সমস্ত; পূর্ণ (রাতভর গদান, দিনভর বৃষ্টি, জীবনভর যন্ত্রণা ভোগ)। [< ভরিয়া]। ভোর2 [ bhōra2 ] বিণ. তন্ময় বিভোর, অভিভূত (স্বপ্নে ভোর, নেশায় ভোর) [বিভোর. -এর খণ্ডিত রূপ]। ভোর3 [ bhōra3 ] বি. 1 উষা, প্রত্যুষ (ভোরের হাওয়া); 2 রাতের অবসান, নিশাবসান (ভোর হল); 3 শেষ, অবসান (‘নিশা অবসানে’: রবীন্দ্র)। [হি. ভর]। ভোরাই বি 1ভোরবেলার গান; 2 ভোরবেলার স্তব। ☐বিণ. প্রাতঃকালীন (ভোরাই গান)।
ভর
ভর1, ভোর [ bhara1, bhōra ] বিণ. (সচ. শব্দের শেষে) সমস্ত; পূর্ণ (রাতভর গদান, দিনভর বৃষ্টি, জীবনভর যন্ত্রণা ভোগ)। [< ভরিয়া]। ভরদুপুর বি. গনগনে দুপুর, ঠিক দুপুরবেলা। ভরসন্ধ্যা বি. ঠিক সন্ধ্যাবেলা। ভর2 [ bhara2 ] বি. 1 ভার, ওজন (ভর সহ্য করা, শরীরের ভর); 2 ঠেকনা, নির্ভর, অবলম্বন (দেওয়ালে ভর দিয়ে দাড়ানো, ভাগ্যের উপর ভর করা); 3 (বিজ্ঞা.) পদার্থের মাত্রা,mass. [সং. √ ভৃ + অ]। ভর3 [ bhara3 ] বি. পূর্ণতা, আতিশয্য (ভক্তিভরে, স্নেহভরে)। [ভর2 দ্র]। ভর4 [ bhara4 ] বি. (লোক বিশ্বাসে) প্রেতযোনি দেবতা প্রভৃতির অধিষ্ঠান (পেতনি ভর করেছে)। [ভর2 দ্র]।