ভল্লুক

ভল্লুক [ bhalluka ] বি. অতি শক্তিশালী রোমশ ও তীক্ষ্ণ নখবিশিষ্ট বন্য প্রাণীবিশেষ, ভালুক। [সং. √ ভল্ল্ + উক]। স্ত্রী. ভল্লুকা, ভল্লুকী।

ভর্তসন

ভর্তসন (ভর্ত্সন, ভর্ৎসন), ভর্তসনা (ভর্ত্সনা, ভর্ৎসনা) [ bhart-sana, bhart-sanā ] বি. তিরস্কার, ধমক, বকুনি (এই ত্রুটির জন্য তাকে যথেষ্ট ভর্ত্ সনা করা হয়েছে); নিন্দা। [সং. √ ভর্ত্ স্ + অন + আ]। ভর্তসক , ভর্ত্সক, ভর্ৎসক, বিণ. বি. ভর্ত্সনাকারী । ভর্তসিত, ভর্ত্সিত, ভর্ৎসিত বিণ. তিরস্কৃত, নিন্দিত। স্ত্রী. ভর্তসিতা, ভর্ত্সিতা, ভর্ৎসি্তা।

ভরভর

ভরোভরো, ভরভর [ bharō-bharō, bharō-bharō ] বিণ. প্রায় পূর্ণ (নদী ভরোভরো, ‘আউষের ক্ষেত জলে ভরো-ভরো’: রবীন্দ্র)। [ভরা দ্র]।

ভরোভরো

ভরোভরো, ভরভর [ bharō-bharō, bharō-bharō ] বিণ. প্রায় পূর্ণ (নদী ভরোভরো, ‘আউষের ক্ষেত জলে ভরো-ভরো’: রবীন্দ্র)। [ভরা দ্র]।

ভরি

ভরি [ bhari ] বি. সোনারুপোর ওজনের মাপবিশেষ, ১ তোলা, প্রায় ১১.৬৬৪ গ্রাম। [দেশি]।

ভরাভরতি

ভরাভরতি বিণ. পুরোপুরি ভরতি; একেবারে ভরতি।

ভল্লাতক

ভল্লাত, ভল্লাতক [ bhallāta, bhallātaka ] বি. ভেলাগাছ। [সং. ভল্ল + √ অত্ + অ, + ক]।

ভল্লাত

ভল্লাত, ভল্লাতক [ bhallāta, bhallātaka ] বি. ভেলাগাছ। [সং. ভল্ল + √ অত্ + অ, + ক]।

ভল্ট

ভল্ট [ bhalṭa ] বি. লম্বা লাঠির সাহায্যে কিংবা হাতে ভর দিয়ে ডিগবাজির মতো লাফানো। [ইং vault]।