ভাইফোঁটা

ভাইফোঁটা বি. ভ্রাতৃদ্বিতীয়ায়, কখনো-কখনো প্রতিপদে, বোন কর্তৃক ভাইয়ের কল্যাণকামনায় তার কপালে ফোঁটা দেওয়ার হিন্দু অনুষ্ঠান।

ভাইপো

ভাইপো বি. ছোটো ভাইয়ের বা বড়ো ভাইয়ের ছেলে।

ভাই

ভাই [ bhāi ] বি. একই মাতাপিতার পুত্র (সহোদর) কিংবা একই পিতার কিন্তু ভিন্ন মাতার পুত্র (বৈমাত্রেয়) কিংবা একই মাতার কিন্তু ভিন্ন পিতার পুত্র; ভ্রাতা; ভ্রাতৃস্হানীয় ব্যক্তি বা তাকে সম্বোধন। [< সং. ভ্রাতৃ]। ভাইঝি বি. ভাইয়ের মেয়ে। ভাইপো বি. ছোটো ভাইয়ের বা বড়ো ভাইয়ের ছেলে। ভাইফোঁটা বি. ভ্রাতৃদ্বিতীয়ায়, কখনো-কখনো প্রতিপদে, বোন কর্তৃক ভাইয়ের কল্যাণকামনায় তার কপালে ফোঁটা দেওয়ার হিন্দু অনুষ্ঠান। ভাইবউ বি. ভাইয়ের স্ত্রী। ভাইবেরাদার বি. আত্মীয়স্বজন (ভাইরেরাদার পালাও এখন কাজি)। ভাই ভাই সম্পর্ক ভ্রাতৃতুল্য স্নেহের বন্ধন।

ভস্মীভূত

ভস্মীভূত বিণ. সম্পূর্ণ পুড়ে ছাইয়ে পরিণত; (আল.) সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত।

ভস্মীকৃত

ভস্মীকৃত বিণ. ভস্মীকরণ বি. পুড়িয়ে ছাইয়ে পরিণত করা।

ভস্মীকরণ

ভস্মীকরণ বি. পুড়িয়ে ছাইয়ে পরিণত করা। বিণ. ভস্মীকৃত।

ভস্মাবশেষ

ভস্মাবশেষ বি. দগ্ধ পদার্থের যা অবশিষ্ট থাকে।

ভস্মাধার

ভস্মাধার বি. ছাই রাখার পাত্র দাহ করার পর শবদেহের ছাই যে-পাত্রে রাখা হয়।