ভাগ্য
ভাগ্য [ bhāgya ] বি. 1 অদৃষ্ট, নিয়তি, কপাল, বরাত (ভাগ্যে যা আছে হবে); 2 সৌভাগ্য (তোমার কী ভাগ্য ! ভাগ্যবান)। [সং. √ ভজ্ + য]। ভাগ্যক্রমে ক্রি-বিণ. ভাগ্যের জোরে, সৌভাগ্যবশত (সে ভাগ্যক্রমে বেঁচে গেছে)। ভাগ্যগণনা বি. ভবিষ্যত্ শুভাশুভ নির্ণয়। ভাগ্যগুণে ভাগ্যক্রমে -র অনুরূপ। ভাগ্যচক্র বি. পরিবর্তনশীল ভাগ্য, একবার সৌভাগ্য একবার দুর্ভাগ্য এইভাবে পরিবর্তনশীল অদৃষ্ট। ভাগ্যদেবতা, ভাগ্যবিধাতা বি. যে-দেবতা ভাগ্য নির্ধারণ করেন। স্ত্রী. ভাগ্যদেবী, ভাগ্যবিধাত্রী। ভাগ্যদোষে ক্রি বিণ. দুর্ভাগ্যের জন্য, দুর্ভাগ্যবশত (রাজা ভাগ্যদোষে একদিন ফকির হয়ে গেলেন)। ভাগ্যধর বিণ. ভাগ্যবান। ভাগ্যনিয়ন্তা বিণ. বি. যিনি ভাগ্য বা অদৃষ্ট স্হির বা নির্ধারণ করেন, ভাগ্যবিধাতা। ভাগ্যপরীক্ষা বি. ভাগ্যে কী আছে অর্থাত্ ভাগ্য ভালো...
ভাগী
ভাগী1 [ bhāgī1 ] (-গিন্) বিণ. যে ভাগ নেয় বা পায়, অংশী (সম্পত্তির ভাগী)। [সং. ভাগ + ইন্]। স্ত্রী. ভাগিনী। ভাগীদার বি. অংশীদার। ভাগী2 [ bhāgī2 ] বিণ. ভাগ পেতে ইচ্ছুক বা বাধ্য (দোষের ভাগী, নিমিত্তের ভাগী)। [সং. √ ভজ্ + ইন্]। স্ত্রী. ভাগিনী। ভাগী3 [ bhāgī3 ] বিণ. (ব্রজ.) ভাগ্যবান (‘সো পাওয়ে বহুভাগী’: বিদ্যা.)। [< সং. ভাগ্য]।