ভাঙ্গি

ভাঙ্গি1 [ bhāṅgi1 ] বিণ. ভাংখোর, ভাঙড়। [দ্র ভাং]। ভাঙ্গি2 [ bhāṅgi2 ] বি. মেথর, ধাঙড়। [হি.]।

ভাঙাভাঙা

ভাঙা-ভাঙা বিণ. 1 প্রায় ভেঙেছে এমন, ভগ্নপ্রায়; 2 বিকৃত ও অস্পষ্ট (ভাঙা-ভাঙা বাংলায় যা বলল তার মানে এই)।

ভাঙাচোরা

ভাঙাচোরা বিণ. ভেঙে টুকরো হয়ে গেছে এমন; বিনষ্ট (ভাঙা-চোরা টেবিল)।

ভাগ্যপরীক্ষা

ভাগ্যপরীক্ষা বি. ভাগ্যে কী আছে অর্থাত্ ভাগ্য ভালো কি মন্দ তার পরীক্ষা।

ভাগ্যাকাশ

ভাগ্যাকাশ বি. ভাগ্যরূপ আকাশ, ভাগ্যরূপে কল্পিত আকাশ।

ভাগ্যহীন

ভাগ্যহীন বিণ. হতভাগ্য। স্ত্রী. ভাগ্যহীনা।

ভাগ্যলিপি

ভাগ্যলিপি বি. অদৃষ্টের লিখন, কী ঘটবে সে সম্বন্ধে পূর্বাহ্ণে নির্দিষ্ট ভাগ্যের গতি।

ভাগ্যরেখা

ভাগ্যরেখা বি. (জ্যোতিষ) হাতের তালুতে ভাগ্যনির্দেশক রেখা।