ভাতা

ভাতা1 [ bhātā1 ] বি. 1 অতিরিক্ত বেতন, বেতনের সঙ্গে দেয় অতিরিক্ত অর্থ (দুর্মূল্য ভাতা); 2 বৃত্তি। [< সং. ভৃতি]। ভাতা2 [ bhātā2 ] ক্রি. 1 দীপ্তি পাওয়া, শোভা পাওয়া (‘নবীন গরিমা ভাতিবে আবার তোর’: দ্বি. রা); 2 উদিত হওয়া, প্রকাশ পাওয়া। [সং. √ ভা]।

ভাঙাগড়া

ভাঙাগড়া বি. কেনোকিছু ভেঙে ফেলে বা নষ্ট করে আবার নতুন করে তৈরী করা।

ভাঙা

ভাঙা [ bhāṅā ] ক্রি. 1 টুকরো বা চূর্ণ করা (কাচ ভাঙা, পাথর ভাঙা); 2 দুর্বল বা হতাশ করা বা হওয়া (খবরটা শুনে সে একেবারে ভেঙে পড়ল); 3 দূর করা বা দূর হওয়া, ঘোচা বা ঘুচানো (ঘুম ভাঙা, মান ভাঙা); 4 বাতিল বা ছিন্ন হওয়া (সম্বন্ধ ভেঙে গেছে); 5 প্রকাশ করা, বুঝিয়ে দেওয়া (কথাটা ভাঙল না, ভেঙে বলো); 6 এলোমেলো হওয়া, আয়ত্তে না থাকা (আইনশৃঙ্খলা ভেঙে পড়া, রেশনব্যবস্হা ভেঙে পড়েছে); 7 ধসে পড়া (দেওয়ালটা ভেঙে পড়েছে); 8 অতিক্রম করা, টপকানো (সিঁড়ি ভাঙা, জলকাদা ভেঙে এগোল); 9 প্রচণ্ড ভিড় জমিয়ে সমবেত হওয়া (বক্তৃতা শুনতে গোটা শহর ভেঙে পড়েছে); 10 তছরূপ করা,...

ভাঙন

ভাঙন1 [ bhāṅana1 ] বি. 1 ভেঙে পড়া, ভাঙা; 2 নদীর পাড় ধসা (ভাঙন-ধরা নদী); 3 (আল.) অবনতি, ক্ষয় বা পতনের সূত্রপাত (সংসারে ভাঙন ধরা)। [ভাঙা দ্র]। ভাঙন2 [ bhāṅana2 ] বি. সাদা আঁশওয়ালা লম্বাটে গড়নের সুস্বাদু মাছবিশেষ। [দেশি]।

ভাড়া খাটা

ভাড়া খাটা [ bhāḍ়ā khāṭā ] ক্রি. বি. ভাড়া নিয়ে অন্যের কাজে লাগা। ভাড়া খাটাটিয়া, ভাড়া খাটাটে বিণ. 1 ভাড়ার বিনিময়ে পাওয়া যায় এমন (ভাড়াটে বাড়ি); 2 ভাড়া খাটে এমন, ঠিকে (ভাড়াটে গাড়ি, ভাড়াটে লেখক); 3 কেবল অর্থের লোভে অন্যায় বা অনুচিত কাজ করে এমন (ভাড়াটে সাক্ষী)। ☐ বি. ভাড়াটে বাড়ির বাসিন্দা (নতুন ভাড়াটে এসেছে)।

ভাড়া করা

ভাড়া করা ক্রি. বি. ভাড়ার অর্থ দেবার শর্তে অন্যের জিনিস নিজের কাজের জন্য নেওয়া (গাড়ি ভাড়া করেছেন)।

ভাড়া

ভাড়া [ bhāḍ়ā ] বি. 1 সাময়িক ব্যবহারের জন্য দেয় অর্থ, মাশুল, কেরায়া (গাড়িভাড়া, বাড়িভাড়া); 2 মজুরি (কুলিভাড়া)। ☐ বিণ. ভাড়ার শর্তে ব্যবহৃত (ভাড়াবাড়ি, ভাড়াগাড়ি)। [< সং. ভাটক]। ভাড়া করা ক্রি. বি. ভাড়ার অর্থ দেবার শর্তে অন্যের জিনিস নিজের কাজের জন্য নেওয়া (গাড়ি ভাড়া করেছেন)।