ভাত মারা
ভাত মারা [ bhāta mārā ] ক্রি. বি. 1 প্রচুর ভাত খাওয়া; 2 বেকার বসে অন্ন ধ্বংস করা; 3 উপার্জনের পথ বন্ধ করে দেওয়া। ভাতুরে ভাতুড়িয়া বি. বিণ. অন্নের জন্য অপরের গলগ্রহ। ভাতুয়া–ভেতো -র মূল রূপ। ভাতে বিণ. 1 ভাতের সঙ্গে সিদ্ধকরা হয়েছে এমন (আলু ভাতে); 2 গরম ভাতের তাপে সিদ্ধ (মাছ ভাতে)। ☐ বি. ওইভাবে সিদ্ধ করা সবজি বা মাছ। ভাতে-ভাত ভাত ও তার সঙ্গে সিদ্ধ করা সবজি।
ভাড়া খাটাটে
ভাড়া খাটাটিয়া, ভাড়া খাটাটে বিণ. 1 ভাড়ার বিনিময়ে পাওয়া যায় এমন (ভাড়াটে বাড়ি); 2 ভাড়া খাটে এমন, ঠিকে (ভাড়াটে গাড়ি, ভাড়াটে লেখক); 3 কেবল অর্থের লোভে অন্যায় বা অনুচিত কাজ করে এমন (ভাড়াটে সাক্ষী)। ☐ বি. ভাড়াটে বাড়ির বাসিন্দা (নতুন ভাড়াটে এসেছে)।
ভাড়া খাটাটিয়া

ভাতি
ভাতি1 [ bhāti1 ] বি. 1 উজ্জ্বলতা (‘নিশীথে দীপের ভাতী’); 2 কান্তি, শোভা (কনকভাতি); 3 আবির্ভাব, প্রকাশ, উদয় (‘যেন ঘোর নিশাভাতি’: রবীন্দ্র)। [সং. √ ভা + তি]। ভাতি2 [ bhāti2 ] বি. 1 প্রকার, রকম (‘প্রিয়বাক্য নানাভাতি’: ভক্তমাল গ্রন্হ); 2 নির্মাণ, রচনা; 3 রচনাকৌশল, গঠনরীতি (‘দুই লোচন সুভাতি’: চৈ. ভা); 4 সাদৃশ্য, তুলনা। [< সং. ভক্তি]।