ভাবগম্ভীর

ভাবগম্ভীর বিণ. গভীর ভাবযুক্ত (ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হল)।

ভাবভঙ্গি

ভাবগতিক, ভাবভঙ্গি বি. চালচলন, আচরণ, অভিপ্রায় (ওর ভাবগতিক তো ভালো ঠেকছে না)।

ভাবগতিক

ভাবগতিক, ভাবভঙ্গি বি. চালচলন, আচরণ, অভিপ্রায় (ওর ভাবগতিক তো ভালো ঠেকছে না)।

ভাবগত

ভাবগত বিণ. নিগূঢ় অর্থ বা মর্মসম্বন্ধীয়।

ভাব করা

ভাব করা [ bhāba karā ] ক্রি. বি. বন্ধুত্ব স্হাপন করা, সুসম্পর্ক গড়ে তোলা।

ভানুমতীর খেলা

ভানুমতীর খেলা — ভোজবাজি, ইন্দ্রজাল, ভেলকি (রাজা বিক্রমাদিত্যের পত্নী ও ভোজরাজ্যের কন্য ভানুমতী জাদুবিদ্যায় পারদর্শিণী ছিলেন বলে)।

ভানু

ভানু [ bhānu ] বি. 1 সূর্য বা সূর্যের কিরণ; রোদ (‘জানু-ভানু-কৃশানু শীতের পরিত্রাণ’: ক. ক); 2 কান্তি, শোভা। [সং. √ ভা + নু]। ভানুকর বি. সূর্যের কিরণ; রোদ। ভানুমতী বিণ. কান্তিময়ী, সুন্দরী। ভানুমতীর খেলা ভোজবাজি, ইন্দ্রজাল, ভেলকি (রাজা বিক্রমাদিত্যের পত্নী ও ভোজরাজ্যের কন্য ভানুমতী জাদুবিদ্যায় পারদর্শিণী ছিলেন বলে)। ভানুমান বিণ. সূর্য।