ভ ভনভন ভনভন [ bhana-bhana ] অব্য. মাছি মৌমাছি বোলতা প্রভৃতির জোরে পাখা সঞ্চালনের বা গুঞ্জনের শব্দ। [ধ্বন্যা.]।
ভ ভণ্ডুল ভণ্ডুল [ bhaṇḍula ] বিণ. পণ্ড, ব্যর্থ, কেঁচে গেছে এমন (তোমার ভুলে গোটা প্ল্যানটাই ভণ্ডুল হয়ে গেল)। [দেশি]।
ভ ভদ্রসন ভদ্রসন [ bhadrasana ] বি. বাস্তুভিটা, বসতবাড়ি (ভদ্রাসনটুকুও চলে গেছে)। [ভদ্র + আসন বাং. মতে]।
ভ ভদন্ত ভদন্ত [ bhadanta ] বি. বৌদ্ধ সন্ন্যাসী সম্পর্কে প্রযোজ্য শ্রদ্ধাপূর্ণ বিশেষণ। ☐ বিণ. সম্মানিত; অভিজাত। [সং.]।
ভ ভণিতা ভণিতা [ bhaṇitā ] বি. ১. কবিতার আরম্ভে মাঝে বা শেষে কবির নামযুক্ত উক্ত; ২. (ব্যঙ্গে) অনাবশ্যক ভূমিকা (ভণিতা না করে আসল কথাটা বলে ফেলো)। [সং. ভণিত + বাং. আ]।
ভ ভড় ভড় [ bhaḍ় ] বি. ১. বাঙালি হিন্দুর পদবিবিশেষ; ২. প্রচুর ভার বহন করতে পারে এমন বড়ো নৌকাবিশেষ। [< ভার]।
ভ ভট্টাচার্য ভট্টাচার্য [ bhaṭṭācārya ] বি. ১. দর্শনশাত্রজ্ঞ; ২. বেদজ্ঞ ব্রাহ্মণের উপাধিবিশেষ; ৩. বাঙালি ব্রাহ্মণের পদবি। [সং. ভট্ট + আচার্য]।
ভ ভট্ট ভট্ট [ bhaṭṭa ] বি. ১. ভাট, স্তুতিপাঠক; ২. বেদজ্ঞ পণ্ডিতের উপাধিবিশেষ; ৩. দর্শনশাস্ত্রজ্ঞ; ৪. অধ্যাপক। [সং. √ ভট্ + ত]।