ব বৃন্দাবন বৃন্দাবন [ bṛndā-bana ] বি. যমুনার তীরস্হ বৈষ্ণবতীর্থ হিসাবে পরিচিত বৃন্দানামক বন। [সং. বৃন্দা + বন]। বৃন্দাবনবিলাসিনী বি. রাধিকা। বৃন্দাবনি সারং বি. উচ্চাঙ্গনসংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ।
ব বৃন্দ বৃন্দ [ bṛnda ] বি. 1 গণ, সমূহ, সমষ্টি (প্রজাবৃন্দ); 2 শতকোটি সংখ্যা। ☐ বিণ. 1 সমবেত (বৃন্দগান); 2 শতকোটি সংখ্যক। [সং. √ বৃ + দ, ন্ আগম]। বৃন্দগান বি. সমবেত কণ্ঠে গীত গান। বৃন্দবাদন বি. সমবেত বাদ্য, orchestra.
ব বৃন্ত বৃন্ত [ bṛnta ] বি. 1 ফুল ফল বা পাতার বোঁটা; 2 স্তনাগ্র, স্তনের বোঁটা। [সং. √ বৃ + ত, ন্ আগম (নি.)]। বৃন্তচ্যুত বিণ. বোঁটা থেকে খসে পড়েছে এমন (বৃন্তচ্যুত কুসুম)। বৃন্তহীন বিণ. বৃন্ত নেই এমন, বৃন্তচ্যুত (‘বৃন্তহীন পুষ্পসম আপনাতে আপনি বিকশি’: রবীন্দ্র)।