বৃষ্য

বৃষ্য [ bṛṣya ] বিণ. বীর্যবর্ধক। ☐ বি. আমলকী। [সং. √ বৃষ্ + য]।

বৃষ্ণি

বৃষ্ণি [ bṛṣṇi ] বি. 1 যদুবংশ; 2 যাদব; 3 শ্রীকৃষ্ণ। [সং. √ বৃষ্ + নি]।

বৃষ্টিহীন

বৃষ্টিহীন বিণ. বৃষ্টি নেই এমন (এ-মাসে একটা বৃষ্টিহীন দিন পাওয়া গেল না)।

বৃষ্টিবাদল

বৃষ্টিবাদল বি. বর্ষা, বর্ষাবাদল (বৃষ্টিবাদলে বাইরে না বেরোনোই ভালো)।

বৃষল

বৃষল [ bṛṣala ] বি. শূদ্র। ☐ বিণ. 1 অধার্মিক; 2 পাপী, পতিত। [সং. বৃষ + √ লা + অ]। বৃষলী বিণ. বি. (স্ত্রী.) 1 অনূঢ়া ঋতুমতী কন্যা; 2 বন্ধ্যা বা মৃতবত্সা নারী; 3 ঋতুমতী; 4 ব্যভিচারিণী।

বৃষস্কন্ধ

বৃষস্কন্ধ বিণ. 1 ষাঁড়ের মতো স্হূল ও প্রশস্ত স্কন্ধবিশিষ্ট; 2 অতিশয় বলবান।