বেঅকুফি

বেঅকুফি, বেঅকুবি, বেওকুফি বি. 1 বোকামি, বেআক্কেলের মতো কাজ বা আচরণ; 2 ধৃষ্টতা (আমার বেঅকুফি মাফ করবেন)।

বেআন্দাজি

বেআন্দাজ, বেআন্দাজি [ bēāndāja, bēāndāji ] বিণ. 1 ঠিকভাবে আন্দাজ করা হয়নি এমন; 2 খরচপত্র সম্বন্ধে আগে চিন্তা বা হিসাব করা হয়নি এমন; 3 বেহিসাবি; 4 অপরিমিত। [ফা. বে + অন্দাজ্, + বাং. ই]।

বৃহস্পতি

বৃহস্পতি [ bṛhaspati ] বি. 1 দেবগুরু; 2 মহাপণ্ডিত; 3 গ্রহবিশেষ; 4 সপ্তাহের বারবিশেষ। [সং. বৃহত্ + পতি]। একাদশ বৃহস্পতি 1 (জ্যোতিষ.) জাতকের রাশিচক্রের একাদশ কক্ষে বৃহস্পতি-গ্রহের অবস্হান; 2 (আল.) অত্যন্ত শুভ বা উন্নতির সময়। বুদ্ধিতে বৃহস্পতি অতি বুদ্ধিমান। বৃহস্পতিবারের বারবেলা বি. জ্যোতিষশাস্ত্রমতে বৃহস্পতিবারের যে সময়ে শুভকাজ নিষিদ্ধ।

বৃহন্নলা

বৃহন্নলা [ bṛhannalā ] বিণ. দীর্ঘভুজা, দীর্ঘ বাহুবিশিষ্টা। ☐ বি. অজ্ঞাতবাসকালে ক্লীববেশী অর্জুনের ছদ্মনাম; (আল.) ক্লীব। [সং. বৃহত্ + নল + আ]।

বৃহদারণ্যক

বৃহদারণ্যক [ bṛhadāraṇyaka ] বি. উপনিষদ্বিশেষ। [সং. বৃহত্ + অরণ্যক]।

বৃহদায়তন

বৃহদায়তন [ bṛhadāẏatana ] বিণ. বড়ো আয়তনযুক্ত, বড়ো মাপের (বৃহদায়তন শিল্প)। [সং. বৃহত্ + আয়তন]।

বৃহদন্ত্র

বৃহদন্ত্র [ bṛhadantra ] বি. মলাশয় থেকে মলদ্বার পর্যন্ত প্রসারিত দীর্ঘাকৃতি অন্ত্রবিশেষ, large intestine. [সং. বৃহত্ + অন্ত্র]।

বৃহত্তম

বৃহত্তম বিণ. সবচেয়ে বৃহত্ (বৃহত্তম দেশ, বৃহত্তম সমুদ্র)।

বৃহত্তর

বৃহত্তর বিণ. 1 অপেক্ষাকৃত বৃহত্, আরও বৃহত্ (বৃহত্তর আন্দোলন); 2 বিস্তৃততর (বৃহত্তর ভারত)।

বৃহতী

বৃহতী বিণ. (স্ত্রী.) প্রকাণ্ড; মহতী। ☐ বি. ছোটো বেগুনবিশেষ। বৃহত্ত্ব বি. প্রকাণ্ডতা, বিশালতা।