ব বেঁউতিজাল বেঁউতিজাল, বেঁওতিজাল [ bēm̐uti-jāla, bēm̐ōtijāla ] বি. মাছ ধরার জন্য মোটা সুতোয় বোনা জালবিশেষ যা সচ. নদীতে স্রোতের প্রতিকূলে পাতা থাকে। [দেশি]।
ব বেওয়ারিশ বেওয়ারিশ [ bēōẏāriśa ] বিণ. 1 মালিকহীন; 2 দাবিদার বা উত্তরাধিকারী নেই এমন (বেওয়ারিশ মাল, বেওয়ারিশ সম্পত্তি)। [ফা. বে + আ. বারিস]।
ব বেওজর বেওজর [ bēōjara ] বিণ. ওজরশূন্য; আপত্তিহীন। ☐ ক্রি-বিণ. বিনা ওজরে বা আপত্তিতে। [ফা. বে + আ. উজর্]।
ব বেইমানি বেইমানি বি. অকৃতজ্ঞতা, বিশ্বাসঘাতকতা (বন্ধুর সঙ্গে বেইমানি করার শাস্তি পেয়েছে)। [বেইমান + বাং. ই]।
ব বেইমান বেইমান [ bēimāna ] বিণ. অকৃতজ্ঞ, বিশ্বাসঘাতক। [ফা. বে + আ. ইমান]। বেইমানি বি. অকৃতজ্ঞতা, বিশ্বাসঘাতকতা (বন্ধুর সঙ্গে বেইমানি করার শাস্তি পেয়েছে)। [বেইমান + বাং. ই]।
ব বেইজ্জত বেইজ্জত [ bēijjata ] বিণ. 1 ইজ্জত, শ্লীলতা বা সম্মান নষ্ট হয়েছে এমন; 2 অপমানিত, অপদস্হ। ☐ বি. সম্মানহানি; শ্লীলতাহানি। [ফা. বে + আ. ইজ্জত্]। বেইজ্জতি বি. সম্মানহানি; শ্লীলতাহানি।
ব বেআবরু বেআবরু [ bēābaru ] বিণ. 1 পর্দা বা আবরণ সরিয়ে ফেলা হয়েছে এমন, আবরণহীন; 2 নির্লজ্জ; 3 ইজ্জতভ্রষ্ট। [ফা. বে + আবরু]।