ব বেখেয়াল বেখেয়াল [ bēkhēẏāla ] বি. খেয়াল বা লক্ষ্য না থাকা, অন্যমনস্কতা, অসাবধানতা (আমার বেখেয়ালের জন্যেই জিনিসটা ভাঙল)। ☐ বিণ. অসাবধান; ভুলো, অন্যমনস্ক। [ফা. বে + আ. খ’য়াল]। বেখেয়ালে বিণ. অসাবধান, অন্যমনস্ক।
ব বেখাপ্পা বেখাপ, বেখাপ্পা [ bēkhāpa, bēkhāppā ] বিণ. 1 খাপ খায় না এমন, বেমানান (বাকি অংশের সঙ্গে বেখাপ্পা); 2 বিসদৃশ, অদ্ভুত (বেখাপ্পা পোশাক)। [ফা. বে + বাং. খাপ]।
ব বেখাপ বেখাপ, বেখাপ্পা [ bēkhāpa, bēkhāppā ] বিণ. 1 খাপ খায় না এমন, বেমানান (বাকি অংশের সঙ্গে বেখাপ্পা); 2 বিসদৃশ, অদ্ভুত (বেখাপ্পা পোশাক)। [ফা. বে + বাং. খাপ]।
ব বেকারি বেকারি১ বি. বেকার অবস্হা (বেকারির জ্বালা)। বেকারি2 [ bēkāri2 ] বি. রুটি তৈরির কারখানা। [ইং. bakery]।
ব বেকারভাতা বেকারভাতা বি. বেকারদের ন্যূনতম অন্নবস্ত্রাদি সংস্হানের জন্য সরকার কর্তৃক প্রদত্ত অর্থসাহায্য।
ব বেগবতী বেগবতী স্ত্রী. বেগবান (-বত্) বিণ. 1 দ্রুতগতিসম্পন্ন; 2 খরস্রোত (বেগবান বায়ু); 3 দুর্দমনীয় (বেগবান হৃদয়াবেগ)।