বেটি

বেটি স্ত্রী. বেটা [ bēṭā ] বি. 1 পুত্র, ছেলে (বাপের বেটা); 2 (আদরে) শিশপুত্র, খোকা (বেটা বেশ হাঁটতে শিখেছে); 3 (অবজ্ঞায় বা ভর্ত্সনায়) পুরুষ লোক (এক বেটা, সে বেটা গেল কোথায়?)। ☐ বিণ. পুরুষজাতীয় (বেটা ছেলে)। [প্রাকৃ. বিট (=পুত্র) > হি. বেটা]।

বেটা

বেটা [ bēṭā ] বি. 1 পুত্র, ছেলে (বাপের বেটা); 2 (আদরে) শিশপুত্র, খোকা (বেটা বেশ হাঁটতে শিখেছে); 3 (অবজ্ঞায় বা ভর্ত্সনায়) পুরুষ লোক (এক বেটা, সে বেটা গেল কোথায়?)। ☐ বিণ. পুরুষজাতীয় (বেটা ছেলে)। [প্রাকৃ. বিট (=পুত্র) > হি. বেটা]। স্ত্রী. বেটি। বেটাচ্ছেলে বি. (গালিতে) নচ্ছার লোক, পাজি লোক। বেটাছেলে বি. পুত্রসন্তান; পুরুষমানুষ।

বেগোছ

বেগোছ [ bēgōcha ] বিণ. 1 বিশৃঙ্খল; এলোমেলো; 2 অসুবিধাজনক। ☐ বি. 1 অসুবিধা; 2 বিশৃঙ্খলা। [ফা. বে + বাং. গোছ]।

বেজার

বেজার [ bējāra ] বিণ. অপ্রসন্ন; বিরক্ত (মুখ বেজার করা, বেজার হয়ে বসে থাকা)। [ফা.]।

বেজায়গা

বেজায়গা [ bējāẏagā ] বি. 1 অন্য বা ভিন্ন জায়গা; 2 অসুবিধাজনক বা খারাপ জায়গা (বেজায়গায় এসে এখন পস্তাচ্ছে)। [ফা. বে + বাং. জায়গা]।

বেজায়

বেজায় [ bējāẏa ] বিণ. ক্রি-বিণ. অত্যন্ত, খুব মাত্রাতিরিক্ত (বেজায় গরম, বেজায় খাটুনি, বেজায় ঘুমায়)। [ফা. বেজা]।

বেজাত

বেজাত [ bējāta ] বি. ভিন্ন বা পতিত জাতি; নিচু জাতি। ☐ বিণ. 1 জাতিচ্যুত; 2 জারজ। [ফা. বে + বাং. জাত4]।

বেজন্মা

বেজন্মা [ bējanmā ] বিণ. যার জন্মের ঠিক নেই, জারজ। [সং. বিজন্মন্ অথবা ফা. বে + বাং. জন্ম < সং. জন্মন্]।

বেচাল

বেচাল [ bēcāla ] বিণ. 1 মন্দ চালচলনবিশিষ্ট; 2 বেয়াড়া; 3 অসচ্চরিত্র। ☐ বি. 1 মন্দ বা বেয়াড়া চালচলন (কোনো বেচাল দেখলেই লোকটাকে ছাড়িয়ে দেব); 2 মন্দ বা বেয়াড়া চরিত্র। [ফা. বে + বাং. চাল3]।

বেচারি

বেচারা, বেচারি [ bēcārā, bēcāri ] বি. নিরুপায় লোক, ভাগ্যহীন বা নিরীহ লোক। ☐ বিণ. 1 নিরুপায়, ভাগ্যহীন; 2 নিরীহ (বেচারা গোছের লোক)। [ফা. বেচারা অথবা ফা. বে + চারা (উপায়)]।