বেঞ্চি

বেঞ্চ, বেঞ্চি [ bēñca, bēñci ] বি. একাধিক লোকের বসার উপযোগী লম্বা ও পায়াযুক্ত কাঠের আসনবিশেষ। [ইং. bench]।

বেঞ্চ

বেঞ্চ, বেঞ্চি [ bēñca, bēñci ] বি. একাধিক লোকের বসার উপযোগী লম্বা ও পায়াযুক্ত কাঠের আসনবিশেষ। [ইং. bench]।

বেজোট

বেজোট [ bējōṭa ] বিণ. কোনো দল বা জোটের প্রভাব থেকে মুক্ত, জোট-বহির্ভূত (ভারতের বেজোট নীতি)। [ফা. বে + বাং. জোট]।

বেজুত

বেজুত [ bējuta ] বি. 1 অনভিপ্রেত বা অসুবিধাজনক অবস্হা; 2 অস্বস্তি। ☐ বিণ. অস্বস্তিকর বা অসুবিধাজনক (শরীরটা বেজুত লাগছে)। [ফা. বে + বাং. জুত]।

বেজি

বেজি [ bēji ] বি. তীক্ষ্ণ নখযুক্ত, ধূসর বাদামি লোমযুক্ত এবং সাপের সঙ্গে লড়াইয়ের জন্য সুপরিচিত মাংসাশী প্রাণীবিশেষ, নেউল, নকুল। [দেশি]।

বেঠিক

বেঠিক [ bēṭhika ] বিণ. 1 ভুল, ভ্রমপূর্ণ (বেঠিক তথ্য, বেঠিক কথা); 2 অনুপযুক্ত, নির্ভরযোগ্য নয় এমন (বেঠিক লোক)। [ফা. বে + বাং. ঠিক]।

বেটে

বেটে [ bēṭē ] বি. 1 দড়ির গোলাকার বাণ্ডিল; মোটা দড়ি বা কাছি। [হি. বটা]।

বেটাইম

বেটাইম [ bēṭāima ] বি. অসময়। ☐ বিণ. নির্দিষ্ট সময়বহির্ভূত। [ফা. বে + ইং. time]।