বেণি

বেণি, বেণী [ bēṇi, bēṇī ] বি. 1 কেশবিন্যাসবিশেষ, বিনুনি, পাক দিয়ে বিন্যস্ত চুল (বেণিবন্ধন); 2 জলপ্রবাহ (ত্রিবেণী)। [সং. √ বেণ্ + ই, ঈ]। বেণিসংহার, বেণীসংহার বি. আলুলায়িত চুল বেণির আকারে রচনা, বেণিবন্ধন।

বেঢ়লি

বেঢ়ল, বেঢ়লি (প্রা. কা.) ক্রি. বেষ্টন করল, ঘিরে ধরল।

বেঢ়ল

বেঢ়া

বেঢ়া [ bēḍh়ā ] ক্রি. (কাব্যে) বেষ্টন করা, বেড়া। [বেড়া1 দ্র]। বেঢ়ল, বেঢ়লি (প্রা. কা.) ক্রি. বেষ্টন করল, ঘিরে ধরল।

বেঢক

বেঢপ, বেঢং, বেঢক [ bēḍhapa, bēḍha, mbēḍhaka ] বিণ. 1 বেমানান, বিসদৃশ (বেঢপ মাপের পোশাক); 2 ফ্যাশন-বহির্ভূত; 3 কুশ্রী, বিশ্রী (বেঢপ চেহারা)। [ফা. বে + বাং. ঢং, ঢক, ঢপ]।

বেঢং

বেঢপ

বেড়েলা

বেড়েলা [ bēḍ়ēlā ] বি. ঝাড়যুক্ত বহুবর্ষজীবী গুল্মবিশেষ। [দেশি]।

বেড়াজাল

বেড়াজাল [ bēḍ়ā-jāla ] বি. 1 মাছ ধরার জন্য ব্যবহৃত জালবিশেষ; 2 (আল.) বেষ্টনী, যার দ্বারা ঘিরে রাখা যায়। [বাং. বেড়া1 + জাল]।

বেড়াবেণী

বেড়াবেণি, বেড়াবেণী বি. মেয়েদের চুলের দুটি বেণি গোল করে বাঁধার প্রক্রিয়া।