ব বেতদবির বেতদবির [ bētada-bira ] বি. তদবিরের বা তত্ত্বাবধানের অভাব (বেতদবিরের জন্য সম্পত্তিটা নষ্ট হয়ে যাচ্ছে)। [ফা. বে + আ. তদ্বীর্]।
ব বেত বেত [ bēta ] বি. 1 বেত্র, নলাকার গাছবিশেষ (বেতবন); 2 বেতগাছ দিয়ে তৈরি প্রহারের অস্ত্রবিশেষ, চাবুক; 3 বেত্রাঘাত (‘যত পায় বেত, না পায় বেতন’: রবীন্দ্র)। [সং. বেত্র]। বেত মারা, বেত লাগানো, বেতানো ক্রি. বি. বেত দিয়ে প্রহার করা (বেতিয়ে সোজা করে দেব)।
ব বেণু বেণু [ bēṇu ] বি. 1 বাঁশ (বেণুবন, বেণুকুঞ্জ); 2 বাঁশি বা বাঁশের বাশি (‘সকরুণ বেণু বাজায়ে কে যায়’: রবীন্দ্র)। [সং. √ বেণ্ + উ]। বেণুক বি. পাচনবাড়ি, গোরু তা়ড়াবার লাঠি।
ব বেণী বেণি, বেণী [ bēṇi, bēṇī ] বি. 1 কেশবিন্যাসবিশেষ, বিনুনি, পাক দিয়ে বিন্যস্ত চুল (বেণিবন্ধন); 2 জলপ্রবাহ (ত্রিবেণী)। [সং. √ বেণ্ + ই, ঈ]। বেণিসংহার, বেণীসংহার বি. আলুলায়িত চুল বেণির আকারে রচনা, বেণিবন্ধন।