ব বেতস বেতস [ bētasa ] বি. 1 নদীতীরের বা নদীর নিকটবর্তী সরু বেতগাছ; 2 বেতগাছ; 3 বাঁশ (‘এই বাতসের বাঁশিতে’: রবীন্দ্র)। [সং. √ বে + অস ত্ আগম]। বেতসবৃত্তি বি. 1 বেতগাছের মতো নমনশীলতা; 2 সহজেই নতিস্বীকারের ভাব।
ব বিতরিবত বিতরিবত [ bitari-bata ] বিণ. 1 অশিক্ষিত; 2 কুশিক্ষাপ্রাপ্ত; 3 অভদ্র; 4 আদব-কায়দা জানে না এমন। [ফা. বে + বাং. তরিবত < ফা. তরবীয়ত্]।
ব বেতর বেতর [ bētara ] বিণ. 1 অসুস্হ বা অপ্রকৃতিস্হ (বেতর আদমি); 2 বিসদৃশ, বেমানান; 3 বিপরীত। [ফা. বে + আ. তরহ্]।
ব বেতন বেতন [ bētana ] বি. মাইনে, কোনো কাজের বিনিময়ে নির্দিষ্ট সময় অন্তর প্রদত্ত পারিশ্রমিক, মজুরি, ভাতা (তিনমাসের বেতন বাকি, মোটা বেতনের চাকরি)। [সং. √ বী + তন্]। বেতনভুক (-ভুজ্), বেতনভোগী (-গিন্) বিণ. বেতন নিয়ে কাজ করে এমন (বেতনভোগী কর্মচারী)।