বেত্রপাণি

বেত্রপাণি বিণ. হাতে বেত্রদণ্ড আছে এমন। ☐ বি. বেত্রধারী গুরুমহাশয়।

বেত্রদণ্ড

বেত্রদণ্ড বি. 1 বেতের ছড়ি; 2 বেত্রাঘাতরূপ শাস্তি।

বেত্র

বেত্র [ bētra ] বি. 1 বেত গাছ (বেত্রকুঞ্জ); 2 বেতের ছড়ি বা চাবুক (বেত্রাঘাত)। [সং. √ বী + ত্র]। বেত্রদণ্ড বি. 1 বেতের ছড়ি; 2 বেত্রাঘাতরূপ শাস্তি। বেত্রধর বিণ. বেত্রদণ্ডধারী। বেত্রপাণি বিণ. হাতে বেত্রদণ্ড আছে এমন। ☐ বি. বেত্রধারী গুরুমহাশয়। বেত্রবতী বিণ. (স্ত্রী.) বেত্রদণ্ডধারিণী। ☐ বি. প্রাচীন মালবদেশের নদীবিশেষ। বেত্রাঘাত বি. বেতের ছড়ি দিয়ে আঘাত। বেত্রাহত বিণ. বেতের ছড়ির দ্বারা প্রহৃত।

বেত্তা

বেত্তা [ bēttā ] (-ত্তৃ) (সমাসের পরপদে) বিণ. জানে এমন, অভিজ্ঞ, জ্ঞাতা, জ্ঞানসম্পন্ন (শাস্ত্রবেত্তা)। [সং. √ বিদ + তৃ]।

বেতো

বেতো [ bētō ] বিণ. 1 বাতরোগগ্রস্ত (বেতো শরীর); 2 (প্রধানত বার্ধক্যের ফলে) অথর্ব (বেতো ঘোড়া)। [বাং. বাত + উয়া > ও]।

বেতালা

বেতালা বিণ. 1 (সংগীতে) তালের সমতাহীন; 2তালহীন; 3 তালজ্ঞানহীন; 4 (আল.) কোনো নিয়ম মেনে চলে না এমন (বেতালা লোক)।

বেতাল

বেতাল1 [ bētāla1 ] বি. 1 ভূতাবিষ্ট শব, যে শব মন্ত্রবলে ভূতে পরিণত হয়েছে; 2 শিবানুচরবিশেষ। [সং. বে (=বায়ুতে) + তাল (=আবাস)]। বেতাল2 [ bētāla2 ] বি. (সংগীতে) তালের অভাব বা তালভঙ্গ। ☐ বিণ. 1 তালজ্ঞানহীন; 2 তালহীন। [ফা. বে + সং. তাল]। বেতালা বিণ. 1 (সংগীতে) তালের সমতাহীন; 2তালহীন; 3 তালজ্ঞানহীন; 4 (আল.) কোনো নিয়ম মেনে চলে না এমন (বেতালা লোক)।

বেতারবার্তা

বেতারবার্তা বি. 1 তারের সাহায্য ছাড়া প্রেরিত খবর; ওয়্যারলেসে প্রেরিত খবর; 2 রেডিয়োতে সস্প্রচারিত খবর।

বেতার

বেতার1 [ bētāra1 ] বিণ. 1 বিস্বাদ, খারাপ স্বাদযুক্ত; 2 স্বাদহীন। [সং. বি + বাং. তার (=স্বাদ)]। বেতার2 [ bētāra2 ] বিণ. তারহীন, তার নেই এমন (বেতারবার্তা, বেতার-সংকেত)। ☐ বি. রেডিয়ো (বেতারে সংবাদ শোনা)। [ফা. বে + সং. তার]। বেতারবার্তা বি. 1 তারের সাহায্য ছাড়া প্রেরিত খবর; ওয়্যারলেসে প্রেরিত খবর; 2 রেডিয়োতে সস্প্রচারিত খবর। বেতারযন্ত্র বি. যে যন্ত্রদ্বারা বিনা তারে দূরবর্তী স্হানে সংবাদাদি পাঠানো যায়, রেডিয়ো।