বেদম
বেদম [ bēdama ] বিণ. 1 দম ফুরিয়ে গেছে এমন (ছুটে ছুটে বেদম হয়ে পড়েছে); 2 শ্বাসরোধী, ঊর্ধ্বশ্বাস (বেদম ছুট); 3 নিঃশ্বাস ফেলারও সময় পাওয়া যায় না এমন, নিরবকাশ (বেদম কাজ); 4 শ্বাস বা প্রাণবায়ু বার করে দেয় এমন মারাত্মক (বেদম প্রহার); 5 শ্বাস নেওয়ার জন্যও থামে না এমন (বেদম খাওয়া, বেদম ভোজন)। [ফা. বে + দম]।
বেদ
বেদ [ bēda ] বি. 1 হিন্দুদের প্রাচীনতম অপৌরুষেয় শাস্ত্রগ্রন্হ ও সাহিত্য যা ঋক্ সাম যজুঃ ও অথর্ব এই চার ভাগে বিভক্ত; প্রত্যক্ষ বা অনুমানে দ্বারা অনধিগম্য জ্ঞান যে-গ্রন্হে বিধৃত আছে; 2 বেদবাক্যতুল্য অমোঘ বা সত্যবাক্য (‘শূর্পণখা রাণ্ডীর কথা তোরে হল বেদ’: কৃত্তি.)। [সং. √ বিদ্ + অ]। বেদজ্ঞ বিণ. বেদের বিষয়ে পণ্ডিত (বেদজ্ঞ ব্রাহ্মণ)। বেদবাক্য বি. 1 অবশ্যপালনীয় আদেশ; 2 অভ্রান্ত উক্তি, ধ্রুব সত্য। বেদবিত (বেদবিত, বেদবিৎ) বিণ. বি. বেদজ্ঞ, বেদ জানেন এমন। বেদবিহিত বিণ. বেদের মতে উচিত এমন। বেদব্যাস বি. বেদের বিভাগকর্তা ব্যাসমুনি যিনি পরাশর ও সত্যবতীর পুত্র। বেদমন্ত্র বি. বেদের মন্ত্র। বেদমাতা (-তৃ) বি. গায়ত্রী।