বেদান্ত [ bēdānta ] বি. 1 বেদের শেষভাগ বা জ্ঞানকাণ্ড, উপনিষদ; 2 বেদব্যাস কর্তৃক রচিত ব্রহ্মপ্রতিপাদক দর্শনশাস্ত্র। [সং. বেদ + অন্ত]। বেদান্তবাদ বি. বেদান্তদর্শনের মত। বেদান্তবাদী (-দিন্), বেদান্তী (-ন্তিন্), বৈদান্তিক বিণ. বেদান্তের মতাবলম্বী, যিনি বেদান্তের মত অনুসরণ করেন।