বেধ

বেধ [ bēdha ] বি. 1 গভীরতা, স্হূলতা (দৈর্ঘ্য প্রস্হ ও বেধ); 2 বিঁধ; ছিদ্র; 3 বিদ্ধকরণ (কর্ণবেধ, ‘সহজেই লক্ষ্য বেধ করে’: বুদ্ধ.); 4 (জ্যোতিষ.) বিবাহাদি শুভকর্মনিষেধক গ্রহসংস্হানবিশেষ। [সং. √ বিধ্ + অ]। বেধক বিণ. বিদ্ধকারী। বেধন বি. বিদ্ধকরণ। বেধনী, বেধনিকা বি. বেধনযন্ত্র, শলাকা, ছুঁচ। বেধনীয়, বেধ্য বিণ. বেধনযোগ্য, বেধনসাধ্য। বেধিত বিণ. বিদ্ধ করা হয়েছে এমন। বেধী (-ধিন্) বিণ. বেধক, বেধনকারী।

বেদ্য

বেদ্য [ bēdya ] বিণ. জ্ঞাতব্য, জ্ঞেয়। [সং. √ বিদ্ + য]।

বেদেনি

বেদেনি স্ত্রী. বেদে [ bēdē ] বি. ভারতের যাযাবর জাতিবিশেষ। [দেশি]।

বেদিতব্য

বেদিতব্য [ bēdi-tabya ] বিণ. 1 নিবেদনযোগ্য; 2 জ্ঞাতব্য, জানা আবশ্যক এমন (বেদিতব্য বিষয়)। [সং. √ বিদ্ + তব্য]।

বেদিত

বেদিত [ bēdita ] বিণ. নিবেদিত; জানানো হয়েছে এমন, জ্ঞাপিত। [সং. √ বিদ্ + ণিচ্ + ত]।

বেদিকা

বেদি, বেদিকা [ bēdi, bēdikā ] বি. 1 যজ্ঞ বা পূজার জন্য প্রস্তুত পরিষ্কৃত উঁচু ভূমি (যজ্ঞবেদি); 2 দেবপ্রতিমার সম্মুখস্হ ভূমি (দেবতার বেদিমূলে); 3 উপবেশন বক্তৃতা প্রভৃতির জন্য নির্মিত উচ্চ ভূমি, মঞ্চ, পীঠ platform. [সং. √ বিদ্ + ই, ক + আ]।

বেদি

বেদাভ্যাস

বেদাভ্যাস [ bēdābhyāsa ] বি. বেদচর্চা, বেদের অনুশীলন। [সং. বেদ + অভ্যাস (চর্চা)]।

বেদান্তবাদী

বেদান্তবাদী (-দিন্), বেদান্তী (-ন্তিন্), বৈদান্তিক বিণ. বেদান্তের মতাবলম্বী, যিনি বেদান্তের মত অনুসরণ করেন।