বেনাম
বেনাম [ bēnāma ] বি. প্রকৃত মালিক কর্তা প্রণেতা প্রভৃতির নামের বদলে ব্যবহৃত অন্য ব্যক্তির নাম। [ফা. বে + বাং. নাম]। বেনামদার বি. প্রকৃত মালিকের বদলে যার নাম ব্যবহৃত হয়েছে। বেনামা, বেনামি বিণ. 1 প্রকৃত মালিকের নাম গোপন করে অন্যের নাম মালিকরূপে প্রচার করা হয়েছে এমন (বেনামা সম্পত্তি); 2 লেখকের বা প্রেরকের নামের উল্লেখ নেই এমন (বেনামা চিঠি); 3 নামহীন (বেনামি ফুল)।
বেনাবনে মুক্তো ছড়ানো
বেনাবনে মুক্তো ছড়ানো ক্রি. বি. (আল.) অপাত্রে মূল্যবান বস্তু উপদেশ ইত্যাদি দান করা।