ব বেবন্দোবস্ত বেবন্দোবস্ত [ bēbandōbasta ] বি. অব্যবস্হা, বিশৃঙ্খলা। ☐ বিণ. বিশৃঙ্খল। [ফা. বে + বন্দ্-ও-বস্ত্]।
ব বেফয়দা বেফায়দা, বেফয়দা [ bēphāẏadā, bēphaẏadā ] বিণ. ক্রি-বিণ. 1 অনর্থক; মিছিমিছি (বেফায়দা এতগুলো টাকা খরচ হয়ে গেল); 2 ব্যর্থ। [ফা. বে + আ. ফাইদ্হ]।
ব বেফায়দা বেফায়দা, বেফয়দা [ bēphāẏadā, bēphaẏadā ] বিণ. ক্রি-বিণ. 1 অনর্থক; মিছিমিছি (বেফায়দা এতগুলো টাকা খরচ হয়ে গেল); 2 ব্যর্থ। [ফা. বে + আ. ফাইদ্হ]।
ব বেফাঁস বেফাঁস [ bēphām̐sa ] বিণ. 1 (সচ. গুপ্ত তথ্যাদি সম্বন্ধে) প্রকাশিত, ব্যক্ত (কথাটা বেফাঁস হয়ে গেছে); 2 অসংযত, অভদ্রোচিত, অস্বস্তিজনক (মুখ দিয়ে একটা বেফাঁস কথা বেরিয়ে গেছে); 3 আলগা, বন্ধনহীন। [ফা. বে + ফাঁস]।
ব বেপরদা বেপরদা [ bēparadā ] বিণ. 1 আবরণহীন, উন্মুক্ত; 2 ঘোমটাহীন, গুণ্ঠনহীন; 3 অন্তঃপুরে থাকে না এমন; 4 বেআবরু। ☐ বি. (সংগীতে) সুরের ভুল পরদা। [ফা. বে +পর্দা]।
ব বেপন বেপথু, বেপন [ bēpathu, bēpana ] বি. কম্প, শিহরন (‘ব্যাপ্ত ব্রহ্মাণ্ডের বীতাগ্নি বেপথু’: সু.দ.)। [সং. √ বেপ্ + অথু, অন]। বেপমান বিণ. কম্পমান। [সং. √ বেপ্ + মান (শানচ্)]।
ব বেপথু বেপথু, বেপন [ bēpathu, bēpana ] বি. কম্প, শিহরন (‘ব্যাপ্ত ব্রহ্মাণ্ডের বীতাগ্নি বেপথু’: সু.দ.)। [সং. √ বেপ্ + অথু, অন]। বেপমান বিণ. কম্পমান। [সং. √ বেপ্ + মান (শানচ্)]।