ব বেমালুম বেমালুম [ bēmāluma ] বিণ. ক্রি-বিণ. বোঝা যায় না বা টের পাওয়া যায় না এমন বা এমনভাবে; অন্যের অজ্ঞাতে (জিনিসটা বেমালুম সরিয়ে ফেলেছে, কলমটা বেমালুম হাতিয়ে নিল)। [ফা. বে + আ. মালুম]।
ব বেমানান বেমানান [ bēmānāna ] বিণ. 1 মানায় না এমন (বেমানান আচরণ); 2 অশোভন; 3 বেখাপ্পা (বেমানান পোশাক)। [ফা. বে + বাং. মানান]।
ব বেমরশুমি বেমরশুমি [ bēmara-śumi ] বিণ. অন্য মরশুমের, অকালের (বেমরশুমি বৃষ্টি, বেমরশুমি ফল)। [ফা. বে + বাং. মরশুম < ফা. মৌসিম + বাং. + ই]।
ব বেবভুল বেভুল, বেবভুল [ bēbhula, bēbabhula ] বিণ. বিহ্বল, বিবশ, অভিভূত, বিভ্রান্ত। ☐ বি. ভুল; সংশয়, বিভ্রান্তি। [< সং. বিহ্বল]।
ব বেমক্কা বেমক্কা [ bēmakkā ] বিণ. 1 অসংগত; 2 অশোভন; 3 অসংযত। ☐ ক্রি-বিণ. অসংযতভাবে বা অসংগতভাবে (আমার উপর বেমক্কা ঝাঁপিয়ে পড়ল, কথাটা বেমক্কা বলে ফেলেছে)। [ফা. বে + মউকা]।
ব বেভুল বেভুল, বেবভুল [ bēbhula, bēbabhula ] বিণ. বিহ্বল, বিবশ, অভিভূত, বিভ্রান্ত। ☐ বি. ভুল; সংশয়, বিভ্রান্তি। [< সং. বিহ্বল]।
ব বেবুন বেবুন [ bēbuna ] বিণ. (প্রধানত দক্ষিণ এশিয়া ও আফ্রিকার) লম্বামুখ বড়ো বাঁদরবিশেষ। [ইং. baboon]।
ব বেবাক বেবাক [ bēbāka ] বিণ. বি. (বর্ত. প্রধানত আঞ্চ.) সমস্ত, সমুদায় (বেবাক সম্পত্তি, বেবাক লোক)। [ফা. বে + আ. বাকী]।