ব বেরনো বেরনো, বেরোনো [ bēranō, bērōnō ] ক্রি. বি. বাহির হওয়া (পরীক্ষার ফল বেরিয়েছে? তুমি কি এখন বেরোবে?)। [বাং. বের (বাহির) + আনো]। বেরিয়ে যাওয়া ক্রি. বি. 1 বাহির হওয়া; 2 বাইরে যাওয়া; 3 স্হানত্যাগ করা; 4 (তথ্য, নথি, ফলাফল ইত্যাদি) প্রকাশিত হওয়া।
ব বেরং বেরং [ bēra ] বি. 1 বিকৃত রং; 2 অন্য রং (রংবেরং); 3 (তাসখেলায়) ডাকের বহির্ভূত রং। [হি. বিরংগ]।
ব বেয়ারিং বেয়ারিং [ bēẏāri ] বিণ. 1 বিনা মাশুলে বা কম মাশুলে প্রেরিত (বেয়ারিং চিঠি); 2 (আল.) বিনা খরচায়। [ইং. bearing]।
ব বেয়ারা বেয়ারা, বেহারা [ bēẏārā, bēhārā ] বি. 1 বাহক (পালকির বেয়ারা, ‘ছয় বেহারা মদ্দ তারা’: স. দ.); 2 পিয়ন (অফিসের বেয়ারা)। [ইং. bearer]।
ব বেয়াড়া বেয়াড়া [ bēẏāḍ়ā ] বিণ. 1 বিশ্রী (বেয়াড়া ঠাট্টা); 2 বেঢপ, বেমানান (বেয়াড়া কথাবার্তা); 3 বাজে, বদ, অসুবিধাজনক (বেয়াড়া কাজ)। [< বাং. বেদাঁড়া]।
ব বেমেরামত বেমেরামত [ bēmērā-mata ] বি. মেরামত করা হয়নি বা হয় না এমন অবস্হা। ☐ বিণ. মেরামত করা হয়নি এমন। [ফা. বে + বাং. মেরামত < আ. মরাম্মত্]।
ব বেমিল বেমিল [ bēmila ] বিণ. অমিল, মিলহীন। ☐ বি. অমিল, মিলহীনতা (মিলের চেয়ে বেমিলই বেশি)। [ফা. বে + বাং. মিল]।