বেলেল্লা

বেলেল্লা [ bēlēllā ] বিণ. 1 উচ্ছৃঙ্খল ও লম্পট; 2 নির্লজ্জ; 3 বখাটে; 4 মাতাল। [ফা. বে + আ. লিল্লাহ্]। বেলেল্লাগিরি, বেলেল্লাপনা বি. উচ্ছৃঙ্খল, অশালীন ও নির্লজ্জ আচরণ।

বেলেখেলা

বেলেখেলা বি. ছেলে-ভুলানো বা নামেমাত্র খেলা।

বেলে

বেলে [ bēlē ] বিণ. বালুকাপূর্ণ (বেলে মাটি)। ☐ বি. (বালির মধ্যে থাকে এমন) মাছবিশেষ। [বাং. বালি + ইয়া > এ]। বেলেখেলা বি. ছেলে-ভুলানো বা নামেমাত্র খেলা। বেলেপাথর বি. যে পাথরে বালির অংশ থাকে। বেলেমাটি বি. বালুকাপূর্ণ মাটি।

বেলাবেলি

বেলাবেলি ক্রি-বিণ. দিনের আলো থাকতে থাকতে।

বেলা হওয়া

বেলা হওয়া ক্রি. বি. দেরি হওয়া; মধ্যাহ্নের দিকে দিবাভাগ অগ্রসর হওয়া।  

বেলা বাড়া

বেলা বাড়া ক্রি. বি. মধ্যাহ্নের দিকে দিবাভাগ অগ্রসর হওয়া (বেলা বাড়ছে, বাড়ি যাই)।