বেশ
বেশ1 [ bēśa1 ] বিণ. 1 উত্তম, চমত্কার (বেশ ছেলে); 2 যথেষ্ট, সংখ্যায় বা পরিমাণে অধিক (বেশকিছু টাকা, বেশ খানিকটা তেল, বেশ কিছুদিন আগে)। ☐ ক্রি-বিণ. 1ভালোভাবে, উত্তমরূপে (বেশ করে বুঝিয়ে দেওয়া, বেশ করে কান মলে দাও); 2 বিলক্ষণ (সে বেশ খেতে পারে, সে আজকাল বেশ কামাচ্ছে)। ☐ অব্য. অনুমোদনসূচক (বেশ, তবে তাই হোক)। [ফা. বেশ্]। বেশ2 [ bēśa2 ] বি. সজ্জা, পোশাক। [সং. √ বিশ্ + অ]। বেশধারী ( রিন্) বিণ. বেশ ধারণ করেছে বা পরেছে এমন (বিচিত্র বেশধারী লোক)। বেশবাস, বেশভূষা বি. সাজসজ্জা, বসনভূষণ (বিচিত্র বেশভূষা)। বেশবিন্যাস বি. সাজসজ্জাকরণ। বেশবেশী (-শিন্) বিণ. বেশধারী (সাধুবেশী, ছদ্মবেশী)। স্ত্রী. -বেশিনী।