বেষ্ট

বেষ্ট [ bēṣṭa ] বি. 1 বেড়া, বেষ্টনী; 2 বেষ্টন, ঘেরা। [সং. √ বেষ্ট্ + অ]। বেষ্টক বিণ. বেষ্টনকারী। বেষ্টন বি. 1 ঘেরা; 2 জড়ানো; 3 ঘেরাও; 4 প্রদক্ষিণ; 5 বেষ্টনী, বেড়া; 6 বেড়, পরিধি। বেষ্টবংশ বি. বেউড় বাঁশ। বেষ্টনী বি. 1 যা দিয়ে বেষ্টন করা হয় (পুলিশের বেষ্টনী ভেঙে ফেলল জনতা); 2 বেড়া, প্রাচীর; 3 বন্ধনী-চিহ্ন, ব্র্যাকেট। বেষ্টা ক্রি. (কাব্যে) বেষ্টন করা। বেষ্টিত বিণ. বেষ্টন করা হয়েছে এমন (অনুরাগীদের দ্বারা বেষ্টিত)।

বেশ্যাগমন

বেশ্যাগমন বি. বেশ্যালয়ে গমন ও বেশ্যার সঙ্গে সহবাস।

বেশ্যা

বেশ্যা [ bēśyā ] বি. যে স্ত্রীলোক যৌন সহবাসের বিনিময়ে অর্থ উপার্জন করে, গণিকা, দেহোপজীবিনী (বেশ্যাবৃত্তি)। [সং. বেশ + য + আ]। বেশ্যাগমন বি. বেশ্যালয়ে গমন ও বেশ্যার সঙ্গে সহবাস। বেশ্যাবৃত্তি বি. গণিকা বা বেশ্যার দেহব্যবসায়।

বেশ্ম

বেশ্ম [ bēśma ] (-শ্মন্) বি. গৃহ, আলয়, নিকেতন। [সং. √ বিশ্ + মন্]।

বেলেহাঁস

বেলেহাঁস, বালিহাঁস [ bēlē-hām̐sa, bāli-hām̐sa ] বি. আকারে ছোটো এবং বহুদূর ওড়ার ক্ষমতাবিশিষ্ট হাঁসবিশেষ। [বাং. বালি + হাঁস]।

বেলেস্তারা

বেলেস্তারা [ bēlēstārā ] বি. ফোসকা তোলার প্রলেপবিশেষ। [ইং. blister]।

বেলেল্লাপনা

বেলেল্লাগিরি, বেলেল্লাপনা বি. উচ্ছৃঙ্খল, অশালীন ও নির্লজ্জ আচরণ।

বেশিনী

-বেশিনী স্ত্রী. বেশবেশী (-শিন্) বিণ. বেশধারী (সাধুবেশী, ছদ্মবেশী)।

বেশবেশী

বেশবেশী (-শিন্) বিণ. বেশধারী (সাধুবেশী, ছদ্মবেশী)।