বেসালি

বেসালি [ bēsāli ] বি. দুধ দোয়াবার জন্য বা জ্বাল দেবার জন্য মাটির হাঁড়ি বা ভাঁড়। [পো. vasilha]।

বেসামাল

বেসামাল [ bēsāmāla ] বিণ. 1 নিজেকে সামলাতে বা সংবরণ করতে পারে না এমন, অসংযত (বেসামাল অবস্হা); 2 অসাবধান। [ফা. বে + বাং. সামাল < হি. সঁভাল]।

বেশুমার

বেশুমার [ bēśumāra ] বিণ. অগণিত, অসংখ্য। [ফা. বে + শুমার (গণনা)]।

বেশি

বেশি [ bēśi ] বি. 1 আধিক্য (বেশি চাই না, এর আর কমবেশি কী?); 2 অধিকাংশ পরিমাণ (বেশিটাই নষ্ট হয়ে গেছে)। ☐ বিণ. অধিক, খুব (বেশি কথা, বেশি গরম)। [ফা. বেশ + বাং. ই]।

বেশরম

বেশরম [ bēśarama ] বিণ. নির্লজ্জ, বেহায়া। [ফা. বে + শরম]।

বেশর

বেশর [ bēśara ] বি. (প্রা. বাং.) স্ত্রীলোকের নাকের অলংকারবিশেষ (‘নাসার বেশর পরশ করিয়া ঈষত্ মধুর হাসে’: চণ্ডী)। [দেশি]।

বেশবার

বেশবার [ bēśabāra ] বি. বাটা মশলাবিশেষ। [সং. বেশ + √ বৃ + অ]।

বেশক

বেশক [ bēśaka ] ক্রি-বিণ. অব্য. নিশ্চয়, অবশ্যই। [আ. বেশক্]।

বেষ্টন

বেষ্টন বি. 1 ঘেরা; 2 জড়ানো; 3 ঘেরাও; 4 প্রদক্ষিণ; 5 বেষ্টনী, বেড়া; 6 বেড়, পরিধি।