বেসুর
বেসুর [ bēsura ] বি. ভুল সুর (‘বেসুরে ধরিনু গান’: য. সে.)। ☐ বিণ. 1 সঠিক সুরের বহির্ভূত; সুর ঠিক থাকে না বা ঠিক রাখতে পারে না এমন; 2 শ্রুতিকটু। [ফা. বে + বাং. সুর]। বেসুরো বিণ. 1 সঠিক সুরের বহির্ভূত; 2 সুর ঠিক থাকে না বা ঠিক রাখতে পারে না এমন (বেসুরো বাঁশি); 3 শ্রুতিকটু (বেসুরো গান); 4 ব্যাহত, খাপছাড়া বা অসহ্য (বেসুরো জীবন)।