ব বেহায়া বেহায়া [ bēhāẏā ] বিণ. নির্লজ্জ। [ফা. বে + আ. হায়া]। বেহায়াপনা বি. নির্লজ্জতা, নির্লজ্জ আচরণ।
ব বেহদ্দ বেহদ্দ [ bēhadda ] বিণ. বিণ-বিণ. বেজায়, অত্যন্ত, অধিক, জবর (বেহদ্দ পরিশ্রম)। [ফা. বে + আ. হদ্দ্]।
ব বেসুরো বেসুরো বিণ. 1 সঠিক সুরের বহির্ভূত; 2 সুর ঠিক থাকে না বা ঠিক রাখতে পারে না এমন (বেসুরো বাঁশি); 3 শ্রুতিকটু (বেসুরো গান); 4 ব্যাহত, খাপছাড়া বা অসহ্য (বেসুরো জীবন)।