বেহিসাব [ bēhisāba ] বি. 1 অপরিণামদর্শিতা, হঠকারিতা; 2 অসতর্কতা। ☐ বিণ. 1 হিসাববিহীন; 2 অসংখ্য; 3 অবাধ; 4 অপরিণামদর্শী, হঠকারী; 5 অসতর্ক। [ফা. বে + আ. হিসাব]। বেহিসাবি বিণ. 1 হিসাব করে চলে না এমন (বেহিসাবি লোক); 2 যে-কাজে হিসাব বা বিবেচনা নেই (বেহিসাবি কাজ); 3 হঠকারী, অসতর্ক।