বৈকালী

বৈকালি, (বর্জি.) বৈকালী বি. দেবতাকে নিবেদিত বৈকালিক ভোগ।

বৈকালি

বৈকালি, (বর্জি.) বৈকালী বি. দেবতাকে নিবেদিত বৈকালিক ভোগ।

বৈকাল

বৈকাল [ baikāla ] বি. বিকাল, অপরাহ্ন। [সং. বিকাল + অ]। বৈকালি, (বর্জি.) বৈকালী বি. দেবতাকে নিবেদিত বৈকালিক ভোগ। বৈকালিক বিণ. বিকাল বা অপরাহ্ন সম্বন্ধীয়, বিকালবেলার। ☐ বি. দেবতাকে বিকালে নিবেদিত ভোগ, বৈকালি। বৈকালীন বিণ. বিকালবেলার; অপরাহ্ন-সম্বন্ধীয়। বৈকালিকী বি. বিণ. (স্ত্রী.) বৈকালিক।

বৈকল্পিক

বৈকল্পিক [ baikalpika ] বিণ. বিকল্পে গ্রহণীয়, বিকল্প হিসাবে বিবেচ্য (বৈকল্পিক প্রশ্ন, বৈকল্পিক নিয়ম)। [সং. বিকল্প + ইক]।

বৈকর্তন

বৈকর্তন [ baikartana ] বি. (মহা.) মহাবীর কর্ণ। ☐ বিণ. 1 সূর্যবংশীয়; 2 সৌর। [সং. বিকর্তন + অ]।

বেহ্ম

বেহ্ম [ bēhma ] বি. বিণ. (সচ. গ্রা. অথবা বিদ্রুপে) 1 ব্রাহ্মণ (বেহ্মদত্যি); 2 ব্রাহ্ম ধর্মাবলম্বী, ব্রাহ্ম (বেহ্মদের সভা)। [ব্রাহ্ম দ্র]।

বৈকুণ্ঠলোক

বৈকুণ্ঠলোক বি. বিষ্ণুলোক, গোলোক, বিষ্ণুর ধাম বা অধিষ্ঠানভূমি।

বৈকুণ্ঠ

বৈকুণ্ঠ [ baikuṇṭha ] বি. 1 বিষ্ণু; 2 বিষ্ণুলোক, গোলোক। [সং. বিকুণ্ঠা + অ]। বৈকুণ্ঠনাথ, বৈকুণ্ঠপতি বি. বিষ্ণু। বৈকুণ্ঠলোক বি. বিষ্ণুলোক, গোলোক, বিষ্ণুর ধাম বা অধিষ্ঠানভূমি।