ব বৈচিত্র বৈচিত্র, বৈচিত্র্য [ baicitra, baicitrya ] বি. 1 বিচিত্রতা, নানারূপতা; 2 বিচিত্র শোভা বা সৌন্দর্য। [সং. বিচিত্র + অ, য]। বৈচিত্রহীন, বৈচিত্র্যহীন বিণ. কোনো বৈচিত্র্য নেই এমন; একঘেয়ে।
ব বৈচিত্ত্য বৈচিত্ত্য [ baicittya ] বি. 1 (বৈ. শা.) চিত্তের অন্যথা ভাব (প্রেমবৈচিত্ত্য); 2 মোহ, মতিভ্রংশ। [সং. বিচিত্ত + য]।
ব বৈকৃত বৈকৃত [ baikṛta ] বিণ. 1 বিকৃত; 2 বিভত্স; 3 ঘৃণার্হ। [সং. বিকৃতি + অ]। বৈকৃতকাম বিণ. বিকৃত বা বীভত্স যৌন বাসনাসম্পন্ন (তু. ইং. sex pervert)।
ব বৈজাত্য বৈজাত্য [ baijātya ] বি. 1 বিজাতীয়তা, বিজাতীয়ের ভাব (বৈজাত্যবোধ); 2 জাতির বা স্বভাবের বৈপরীত্য। [সং. বিজাত + য]।
ব বৈকালিক বৈকালিক বিণ. বিকাল বা অপরাহ্ন সম্বন্ধীয়, বিকালবেলার। ☐ বি. দেবতাকে বিকালে নিবেদিত ভোগ, বৈকালি।