বৈঠকি

বৈঠকি বিণ. বৈঠকখানার উপযুক্ত, মজলিশি (বৈঠকি গল্প, বৈঠকি গান)।

বৈঠকখানা

বৈঠকখানা বি. 1 সভাগৃহ, যে ঘরে আসর বসে; 2 বাড়ির বাইরের দিকে বসার ঘর।

বৈঠক

বৈঠক [ baiṭhaka ] বি. 1 সভা, মজলিশ, আসর (বিকালের বৈঠক); 2 বারবার ওঠবস-এর ব্যায়াম; 3 হুঁকো রাখার আধারবিশেষ। [হি.]। বৈঠকখানা বি. 1 সভাগৃহ, যে ঘরে আসর বসে; 2 বাড়ির বাইরের দিকে বসার ঘর। বৈঠকি বিণ. বৈঠকখানার উপযুক্ত, মজলিশি (বৈঠকি গল্প, বৈঠকি গান)।

বৈজয়িক

বৈজয়িক [ baijaẏika ] বিণ. বিজয়-সম্বন্ধীয়, জয়সূচক (বৈজয়িক উল্লাস)। [সং. বিজয় + ইক]।

বৈজয়ন্তী

বৈজয়ন্তী বি. স্ত্রী. 1 পতাকা, ধ্বজা (বিজয়বৈজয়ন্তী); 2 মালা।

বৈজয়ন্ত

বৈজয়ন্ত [ baijaẏanta ] বি. 1 ইন্দ্রপুরী; 2 ইন্দ্রের ধ্বজ বা পতাকা। [সং. বি + √ জী + অন্ত]। বৈজয়ন্তী বি. স্ত্রী. 1 পতাকা, ধ্বজা (বিজয়বৈজয়ন্তী); 2 মালা।

বৈচিত্র্যহীন

বৈচিত্রহীন, বৈচিত্র্যহীন বিণ. কোনো বৈচিত্র্য নেই এমন; একঘেয়ে।

বৈচিত্রহীন

বৈচিত্রহীন, বৈচিত্র্যহীন বিণ. কোনো বৈচিত্র্য নেই এমন; একঘেয়ে।

বৈচিত্র্য

বৈচিত্র, বৈচিত্র্য [ baicitra, baicitrya ] বি. 1 বিচিত্রতা, নানারূপতা; 2 বিচিত্র শোভা বা সৌন্দর্য। [সং. বিচিত্র + অ, য]। বৈচিত্রহীন, বৈচিত্র্যহীন বিণ. কোনো বৈচিত্র্য নেই এমন; একঘেয়ে।