বৈদগ্ধ

বৈদগ্ধ, বৈদগ্ধ্য [ baidagdha, baidagdhya ] বি. 1 বিদগ্ধের ভাব; 2 পাণ্ডিত্য; 3 রসবোধ; 4 নিপুণতা, দক্ষতা (বাগ্বৈদগ্ধ্য)। [সং. বিদগ্ধ + অ, য]।

বৈতালী

বৈতালী বিণ. বৈতাল -এর স্ত্রীলিঙ্গ।

বৈতানিক

বৈতান, বৈতানিক [ baitāna, baitānika ] বিণ. যজ্ঞীয়, যজ্ঞসংক্রান্ত। ☐ বি. 1 যজ্ঞাগ্নি, যজ্ঞের আগুন; 2 হোম; 3 হোমের নৈবেদ্য। [সং. বিতান + অ, ইক]।

বৈতান

বৈতান, বৈতানিক [ baitāna, baitānika ] বিণ. যজ্ঞীয়, যজ্ঞসংক্রান্ত। ☐ বি. 1 যজ্ঞাগ্নি, যজ্ঞের আগুন; 2 হোম; 3 হোমের নৈবেদ্য। [সং. বিতান + অ, ইক]।

বৈতরণী

বৈতরণি, বৈতরণী [ baitaraṇi, baitaraṇī ] বি. 1 যমদ্বারের নিকটস্হ নদী; 2 ওড়িশার নদীবিশেষ। [সং. বিতরণ + অ + ই, ঈ]।

বৈতরণি

বৈতরণি, বৈতরণী [ baitaraṇi, baitaraṇī ] বি. 1 যমদ্বারের নিকটস্হ নদী; 2 ওড়িশার নদীবিশেষ। [সং. বিতরণ + অ + ই, ঈ]।

বৈতনিক

বৈতনিক [ baitanika ] বিণ. 1 বেতনভোগী (বৈতনিক কর্মচারী); 2 বেতন দিতে হয় বা বেতন পাওয়া যায় এমন (বৈতনিক কর্ম)। বিপ. অবৈতনিক। [সং. বেতন + ইক]।

বৈণিক

বৈণিক [ baiṇika ] বি. বীণাবাদক, বীণাবাদনশিল্পী (বাদনরত বৈণিক)। [সং. বীণা + ইক]।

বৈড়াল

বৈড়াল [ baiḍ়āla ] বিণ. 1 বিড়ালসম্বন্ধীয়; 2 বিড়ালসুলভ। [সং. বিড়াল + অ]। বৈড়ালব্রত বি. (আল.) কপট ধার্মিকতা, ভণ্ডামি।