বৈতাল

বৈতাল1, বৈতালিক1 [ baitāla1, baitālika1 ] বি. 1 স্তুতিপাঠক, চারণ, স্তুতিগানের গায়ক (‘বসন্তের বৈতালিক যবে উচ্চারিবে আবাহনী’: সু. দ.); 2 (বাং.) রাজারাজড়াদের ঘুম ভাঙানোর জন্য স্তুতিপাঠকের গান। [সং. বি + তাল + অ, ইক]। বৈতাল2, বৈতালিক2 [ baitāla2, baitālika2 ] বিণ. বেতাল-সম্বন্ধীয়। [সং. বেতাল + অ, ইক]। বৈতালিকী বিণ. বৈতালিক -এর স্ত্রীলিঙ্গ। বৈতালী বিণ. বৈতাল -এর স্ত্রীলিঙ্গ।

বৈদেহ

বৈদেহ [ baidēha ] বিণ. 1 বিদেহ অর্থাত্ মিথিলা-সম্বন্ধীয়; 2 বিদেহদেশে উত্পন্ন; 3 বিদেহদেশের অধিবাসী। ☐ বি. বিদেহরাজ জনক। [সং. বিদেহ + অ]। বৈদেহী বিণ. স্ত্রী. বৈদেহ -র স্ত্রীলিঙ্গ। ☐ বি. (রামা.) জনকনন্দিনী সীতা।

বৈদূর্য

বৈদূর্য [ baidūrya ] বি. গাঢ় বা কালচে পীতবর্ণ মণিবিশেষ, নীলকান্তমণি। [সং. বিদূর + য]।

বিদূষী

বিদূষী তু. বিণ. বি. স্ত্রী. বৈদুষ্য [ baiduṣya ] বি. বিদ্যাবত্তা। [সং. বিদ্বস্ + য]।

বৈদুষ্য

বৈদুষ্য [ baiduṣya ] বি. বিদ্যাবত্তা। তু. বিণ. বি. স্ত্রী. বিদূষী. [সং. বিদ্বস্ + য]।

বৈদিক

বৈদিক [ baidika ] বিণ. 1 বেদসম্বন্ধীয় (বৈদিক শাস্ত্র); 2 বেদোক্ত (বৈদিক শ্লোক); 3 বেদবিহিত (বৈদিক পদ্ধতি)। ☐ বি. 1 ব্রাহ্মণের শ্রেণিবিশেষ; 2 বেদজ্ঞ ব্যক্তি। [সং. বেদ + ইক]।

বৈদান্তিক

বৈদান্তিক [ baidāntika ] বিণ. 1 বেদান্তসংক্রান্ত; 2 বেদান্তসম্মত (বৈদান্তিক পদ্ধতি); 3 বেদান্তদর্শনের অন্তর্ভুক্ত। ☐বি. বেদান্তদর্শনে পণ্ডিত ব্যক্তি। [সং. বেদান্ত + ইক]।

বৈদভী রীতি

বৈদভী রীতি — সমাসহীন বা অল্পসমাসযুক্ত মধুর রচনারীতিবিশেষ।

বৈদর্ভী

বৈদর্ভী বিণ. বিদর্ভ -র স্ত্রীলিঙ্গ। ☐ বি. (মহা.) নলরাজার পত্নী দময়ন্তী।

বৈদর্ভ

বৈদর্ভ [ baidarbha ] বিণ. বিদর্ভদেশীয়। [সং. বিদর্ভ + অ]। বৈদর্ভী বিণ. বিদর্ভ -র স্ত্রীলিঙ্গ। ☐ বি. (মহা.) নলরাজার পত্নী দময়ন্তী। বৈদভী রীতি সমাসহীন বা অল্পসমাসযুক্ত মধুর রচনারীতিবিশেষ।